1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ইরান, রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া চালাবে ভারত মহাসাগরে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

ভারত মহাসাগরে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী শিগগিরই যৌথ সামরিক মহড়া চালাবে বলে খবর দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। ভারত মহাসাগর ও ওমান সাগরে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে এই নৌমহড়া অনুষ্ঠিত হবে বলে জানান শেকারচি।

জেনারেল শেকারচি গতকাল (বুধবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে আরো বলেন, ভারত মহাসাগরের উত্তর অংশে এবং ওমান সাগরে শুক্রবার (আগামীকাল) থেকে চারদিনব্যাপী এ নৌমহড়া শুরু হবে।

আসন্ন এ মহড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে ইরানর সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, বিশ্ব বাণিজ্যে ওমান সাগর ও ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বের বহু দেশের বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়ে চলাচল করে। কাজেই এখানকার নিরাপত্তা রক্ষা করার যথেষ্ট গুরুত্ব রয়েছে।

রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময়কে এ মহড়া আয়োজনের আরেকটি লক্ষ্য বলে বর্ণনা করেন জেনারেল শেকারচি। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জলদস্যুদের দমন করা হবে এই মহড়ার তৃতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ