1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

মোদিকে ডিটেনশন ক্যাম্প দেখাতে চান রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশে ডিটেনশন ক্যাম্প থাকার বিষয়টি অস্বীকার করে বলেছিলেন, ঝুট, ঝুট, ঝুট; অর্থাৎ ‘মিথ্যা মিথ্যা মিথ্যা’। মোদি দাবি করেছিলেন, দেশে একটিও ডিটেনশন সেন্টার নেই; পুরোটাই মিথ্যা। কংগ্রেস এবং শহুরে মাওবাদীরা মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে বলে মন্তব্য করেছিলেন মোদি। পাল্টা আক্রমণ করতে বৃহস্পতিবার মোদির সেই ‘ঝুট …’ মন্তব্যকেই হাতিয়ার করলেন রাহুল গান্ধী।

মোদির সেই মন্তব্যের ভিডিওর একটি অংশ এবং একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন শেয়ার করে টুইটারে রাহুল লিখেছেন, মোদিকে তিনি ডিটেনশন ক্যাম্প দেখাতে চান। আসামের গোয়ালপাড়ার মাটিয়াতে যে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, ওই প্রতিবেদনটি সেই সম্পর্কিত। তাতে রয়েছে মোদির বক্তব্যের ‘ঝুট, ঝুট, ঝুট’ অংশ। এই দুই বিপরীত ভিডিও মিলিয়ে রাহুল দেখাতে চেয়েছেন মোদি যে বলেছেন ‘ডিটেনশন ক্যাম্প’ নেই, সেটা ঠিক নয়। তিনি আরো দেখাতে চেয়েছেন, ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে।

রাহুল লিখেছেন, আরএসএস-এর প্রধানমন্ত্রী ভারতমাতাকে মিথ্যা কথা বলছেন। টুইটারে হ্যাশট্যাগ দিয়েছেন ‘ঝুট, ঝুট, ঝুট’। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, আসলে প্রধানমন্ত্রীর ব্যবহার করা শব্দবন্ধ দিয়েই তাঁকে পাল্টা আক্রমণ করতে চেয়েছেন রাহুল।

মোদি যে পুরোটাই মিথ্যা বলছেন, সেটাই প্রমাণ করতে চেয়েছেন এবং দুই ভিডিও দিয়ে সেটার হাতেগরম প্রমাণও ভারতের মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, মোদির ওই মন্তব্য ক্রমেই বুমেরাং হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ