1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান চলাচলে নতুন সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে ডিঙিয়ে যেভাবে মিয়ানমারে যায় ইরানের জেট ফুয়েল ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দোহায় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরল ইনভেস্ট বাংলাদেশ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ সোনালী‌তে শওকত পুনর্বহাল, জনতা-অগ্রণী ও বেসিকে নতুন এমডি নিয়োগ নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত তানজিন তিশার বিরুদ্ধে মামলা এবার হত্যার হুমকির অভিযোগে ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেত্রী

বাংলাদেশিসহ অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি তুরস্কে, নিহত ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৯ Time View

তুরস্কের পূর্বাঞ্চলীয় হ্রদ লেক ভানে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগানি অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন ঘটনাস্থলে ও দুজন হাসপাতালে মারা যান।

বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে নৌকাটি উল্টে যায়। লেকটি ইরান সীমান্তের কাছে অবস্থিত। অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ যেতে ইরান হয়ে তুরস্কের পথ ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ যাওয়ার আশায় বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নৌকাটিতে থাকা আরও ৬৪ জনকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের উদ্ধারকারী ডুবুরিরা হ্রদে তল্লাশি অভিযান চালাচ্ছে।

নৌকাটিতে মোট কতজন অভিবাসন প্রত্যাশী ছিল, তা স্পষ্ট হওয়া যায়নি। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে এতে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ