1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ব্যাংক ডাকাতির পর রাস্তায় টাকা উড়িয়ে বড়দিনের শুভেচ্ছা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭ Time View

বড়দিনের দুই দিন আগে তিনি ব্যাংক লুট করেন। এরপর সড়কে সেই টাকা উড়িয়ে বলতে থাকেন ‘মেরি ক্রিসমাস’। এমন অদ্ভুত শুভেচ্ছা জানানোর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোয়।

ওই ব্যক্তির নাম ডেভিড ওয়েইন অলিভার। সাদা দাড়ি-চুলের এই শ্বেতাঙ্গ কলোরাডো স্প্রিংসের একাডেমি ব্যাংকে ডাকাতি করেছিলেন। এরপর ব্যাংক থেকে বেরিয়েই ব্যাগ থেকে সেই টাকা বের করে তা ছড়িয়ে দিতে দিতে তিনি বলেন, ‘মেরি ক্রিসমাস’।

অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে ব্যাংক থেকে বেশ কিছু ডলার নিয়ে যান ৬৫ বছর বয়সী অলিভার। তবে কোনো অস্ত্র তিনি ব্যবহার করেননি। কত ডলার নিয়ে গেছেন তাও পুলিশ জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ডায়ন প্যাসকেল বলেন, তিনি (অলিভার) ব্যাংক থেকে বের হলেন। এরপর ব্যাগের ভেতর থেকে টাকা বের করে সারা জায়গায় ছড়িয়ে দিয়ে বলতে থাকলেন, ‘মেরি ক্রিসমাস’। পথচারীরা সে টাকা কুড়িয়ে আবার ব্যাংকারের কাছে ফেরত দিয়েছে।

টাকা ছড়ানোর পর অলিভার কাছের একটি স্টারবাকস কফিশপে গিয়ে সামনেই বসে থাকেন। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের কোনো বেগ পেতে হয়নি। সূত্র : ডেনভার পোস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ