1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বে সংকটে নদীগুলো, রক্ষার উপায় কি? ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারে বাংলাদেশ গ্যাসের চুলার পাইপে মিললো ৬ হাজার ইয়াবা, মূল হোতা আটক ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট বিশ্বের অন্যতম ব্যয়বহুল স্পেকট্রাম, নবায়নের চাপে পরীক্ষায় টেলিকম খাতের বিনিয়োগ সক্ষমতা এশিয়ান গেমসে বড় বহর নিয়ে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর ‘হামলার’ বিচার দাবি ব্যাংক খাতে তদারকি: ‘কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আরও ২টি সংস্থা দরকার’ ‘ড্রেসিংরুমটাই বদলে দিয়েছি, এখন সবাই জানে কী করতে হবে’

শাহজালালে ১০ কেজি স্বর্ণসহ কেবিন ক্রু আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০১ Time View

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ একটি বেসরকারি এয়ারলাইনসের এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে। আটক ওই ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওমানের মাসকাট বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে আসা একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে ওই ক্রুর কাছ থেকে এ স্বর্ণ পাওয়া যায়।
এ তথ্য নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, বেলা ১১টার দিকে মাসকাট থেকে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে ১০ কেজি স্বর্ণ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ