1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রুশ রাষ্ট্রদূত নেই যুক্তরাজ্যে, সম্পর্ক অবনতির জন্য লন্ডনকে দায়ী করল মস্কো ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন

আমি কি তাহলে সেই গান গাইতে পারবো না? প্রশ্ন আশা ভোঁসলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৭০ Time View

ভারতজুড়ে ‘জয় শ্রীরাম’ বিতর্ক যখন খুবই স্পর্শকাতর চেহারা নিয়েছে, বিক্ষিপ্ত ভাবে গণপিটুনি ও মারধরের ঘটনা ঘটছে, শুক্রবার সকালে আশা ভোঁসলে-র একটি টুইট নিয়ে সাড়া পড়ে গেল।
টুইটে আশা লিখেছেন, দম মারো দম… বোলো সুবহ শাম হরে কৃষ্ণ হরে রাম, এই চিরসবুজ গান আমি গাইতে পারব তো নাকি?

সত্তরের দশকের গোড়ায় আন্তর্জাতিক মহলে যখন নতুন করে শ্রীকৃষ্ণ তথা ভাগবত গীতা-র দর্শন নিয়ে চর্চা শুরু হয়েছে, সেই পটভূমিতে মুক্তি পেয়েছিল হিট ছবি ‘হরে কৃষ্ণ হরে রাম’। দেব আনন্দ, মুমতাজ, জীনাত আমান অভিনীত সে ছবি-র প্রতিটি গানই ছিল সুপারহিট। এর মধ্যে ‘দম মারো দম’ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে ও উষা উত্থুপ। গানটির চিত্রায়নে দেখা যায়, জিনাত আমান ও তাঁর বন্ধুরা গাঁজা-চরশের নেশা ভাঙ করতে করতেই উদ্দাম নেচে এই গান গাইছেন।

কৃষ্ণ নামের সঙ্গে কেন গাঁজা-চরশের আবহ মিশিয়ে ফেলা হল তা নিয়ে ছবিটি মুক্তি পাওয়ার পর তেমন কোনও বিতর্ক হয়নি। তা ছাড়া দেশে তখন উগ্র হিন্দুত্বের রাজনীতিও ছিল না।

আশা ভোঁসলে এই প্রশ্ন কেন তুলেছেন, তার ব্যাখ্যা অবশ্য তিনি দেননি। তবে অনেকে মনে করছেন, ধর্মীয় বিষয় নিয়ে যে স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হয়েছে, তাকেই খোঁচা দিতে চেয়েছেন আশা। হয়তো বোঝাতে চেয়েছেন, এই গান গাইলে আবার নতুন করে বিতর্ক তৈরি হবে না তো? উগ্র হিন্দুত্ববাদীরা হামলা করবে না তো?

এ দিকে তাঁর টুইট নিয়েও সোশাল মিডিয়া প্রায় দু’ভাগ হয়ে গিয়েছে। কেউ বলেছেন, অসাধারণ ম্যাডাম, জোর কা ঝটকা ধীরে সে লাগা। আবার কেউ বলেছেন, “আশা তাই (দিদি) আপনি এভারগ্রিন, আমরা সবাই মিলে একসঙ্গে বলব জয় শ্রীরাম। সূত্র- দ্য ওয়াল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ