1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়। প্রতিপক্ষ দলের ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিনের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় এই শাস্তি পেয়েছেন তিনি।

মঙ্গলবার খুলনা ও ময়মনসিংহ বিভাগের মধ্যকার ম্যাচের শেষ দিনে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইনিংসের দ্বিতীয় ওভারে স্লিপে দাঁড়িয়ে খুলনার ব্যাটার আজিজুল হাকিমকে স্লেজিং করছিলেন ময়মনসিংহের ফিল্ডার রবিন। বিষয়টি ভালোভাবে নেননি অন্য প্রান্তে থাকা বিজয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে ব্যাট হাতে রবিনের দিকে তেড়ে যান তিনি।

ময়মনসিংহের অন্য ফিল্ডাররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কিছুক্ষণ পর আবারও রবিনের দিকে ছুটে যান বিজয়। এ সময় প্রতিপক্ষ খেলোয়াড়কে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

ঘটনাটিকে আচরণবিধির ২.১.৩ ধারার লঙ্ঘন হিসেবে বিবেচনা করেন ম্যাচ অফিসিয়ালরা। শুনানি শেষে বিজয়ের নামের পাশে যোগ হয় চারটি ডিমেরিট পয়েন্ট। ফলে এনসিএলের পরবর্তী রাউন্ডে খেলতে পারবেন না খুলনার এই ওপেনার।

অন্যদিকে, একই ঘটনায় জড়িত ময়মনসিংহের ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিনকেও ছাড় দেওয়া হয়নি। তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে, যার পরিমাণ ১৫ হাজার টাকা।

এ ছাড়া ম্যাচটিতে ভিন্ন ঘটনায় খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনসহ আরও দুই ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনেন ম্যাচ রেফারি সৈয়দ আদিল আহমেদ।

উল্লেখ্য, বিতর্কিত এই ঘটনার ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ