1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইমানের দশম শাখা: আল্লাহর প্রতি ভালোবাসা ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য মামুন বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত, রংপুর শিক্ষা অফিসে প্রার্থীদের অবস্থান রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি এমপি মিষ্টির জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোর নিহত ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

নিখিল ও আম্বিয়াসহ ৬ জনকে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯
  • ১২২ Time View

জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী এবং লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়া ও সাবেক ভলিবল খেলোয়াড় শ্রী উপেন্দ্র নারায়ন পাল (নিখিল পাল)কে চিকিৎসা সহায়তাসহ ৬ জনকে আর্থিক সহযোগিতা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।

জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌসকে পরিবারের ভরণপোষণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী।

লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়ার ক্যান্সার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেন শেখ হাসিনা।

চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় নিখিল পালকে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী।

এছাড়া আরো তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ