1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইমানের দশম শাখা: আল্লাহর প্রতি ভালোবাসা ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য মামুন বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত, রংপুর শিক্ষা অফিসে প্রার্থীদের অবস্থান রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি এমপি মিষ্টির জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোর নিহত ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ১৩০ Time View

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নবগঠিত সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়েছে আজ। প্রথম সভায় মন্ত্রিপরিষদের সব সদস্য উপস্থিত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টায় নতুন মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও সংশোধন) অধ্যাদেশ ২০১৯ এর অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে ।এছাড়া রাষ্ট্রপতির ভাষণের খসড়াসহ আরও পাঁচটি বিষয় অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। উল্লিখিত বিষয়গুলো মন্ত্রিসভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া রাষ্ট্রপতি আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। উল্লিখিত আরপিও সংশোধনী অধ্যাদেশটি আইনে পরিণত করতে হলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকের দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে সংসদে বিল আকারে উপস্থাপন করে পাস হতে হবে।

এছাড়া সংসদ অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন। আর এ ভাষণের ওপর ধন্যবাদ জানাবেন সংসদ সদস্যরা। প্রচলিত নিয়মে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। এরপরই তা চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সেই ভাষণ অনুমোদনের জন্য আজকের মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

বৈঠক শেষে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ