1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইমানের দশম শাখা: আল্লাহর প্রতি ভালোবাসা ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য মামুন বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত, রংপুর শিক্ষা অফিসে প্রার্থীদের অবস্থান রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি এমপি মিষ্টির জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোর নিহত ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯
  • ১১৭ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। চিকিৎসার জন্য আগামী ২০ জানুয়ারি, রবিবার দুপুরে তাকে ফের সিঙ্গাপুরে নেওয়া হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খানও সাংবাদিকদের এরশাদের সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ তারিখ দুপুরে চিকিৎসার জন্য দলীয় প্রধান এরশাদ সিঙ্গাপুরে যাচ্ছেন।

একাদশ জাতীয় নির্বাচনের আগে গত বছরের ১২ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথও নেন। কিন্তু এরপর থেকেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

দলীয় সূত্র জানায়, এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক। চার দিন পর পর তাকে রক্ত দিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রক্ত উৎপাদন কমে গেছে। যদি তার শারীরিক অবস্থা আরও খারাপ হয় তবে রোববার তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে না, পরে বিকল্প ব্যবস্থা করা হবে।

এদিকে এরশাদের অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ