1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: জামায়াত আমির খুলনা মহানগর বিএনপির গভীর শোক প্রাণ ফিরছে মাদারীপুরের ‘বরিশাল খালের’ নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের

এবার টিভির পর্দায় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ১৩৬ Time View

এবার বিজয় দিবস উপলক্ষে টেলিভিশনে দেখানো হবে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। একসঙ্গে দেশের তিনটি বেসরকারি টিভি চ্যানেলে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ১৫ ডিসেম্বর দুপুর ৩টায় চ্যানেল আই, মাছরাঙা ও গাজী টিভিতে প্রচার হবে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ চলচ্চিত্রটি’।

এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এটির চিত্রগ্রহণ করেছেন সাদিক আহমেদ। ৭০ মিনিটের এই ডকুফিল্মে পান্নালালের গাওয়া ‘আমার সাধ না মিটিলো’ গানটি ব্যবহার করা হয়েছে। এখানে মূল দুটি চরিত্রে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ সিনেমা হলে মুক্তি পেয়েছে ১৬ নভেম্বর। ওইদিন রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা সিনেমা হল, ব্লকবাস্টার সিনেমা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে একযোগে মুক্তি পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ