1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ৯৪ Time View

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামীকাল বুধবার।

এদিন বেলা ১০টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ দলীয় ফরম সংগ্রহকারীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে সোমবার শেষ হয়েছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম। আজ মঙ্গলবার ফরম জমা দেয়ার কাজ শেষ হবে। নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির মনোনয়ন ফরম কিনেছেন ৪ হাজার ২৩ জন।

গত শুক্রবার (৯ নভেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের ফরম বিতরণ কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ