1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

‘আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্টের হামলা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৮৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতেই বিএনপি ২১ শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। আজ মঙ্গলবার বিকেলে গণভবনে ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আহতদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশে লুটপাট হয়, কোনো উন্নয়ন হয় না আর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তার ছেলে জনগণের অর্থ বিদেশে পাচার করেছে। এসময় তিনি চোর ও খুনিদের হাতে ক্ষমতা যেন না যায় সেদিকে নজর রাখারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, একটা দলকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে ফেলাই ছিলো বিএনপির উদ্দেশ্য। খালেদা জিয়ার মন্ত্রী, প্রতিমন্ত্রীরাই এর সঙ্গে জড়িত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে। আপনারা জানেন যে, আমার মা ভাই সবাইকে হত্যা করেছে। এ হত্যার সঙ্গে জিয়াউর রহমান যে জড়িত ছিলো তাতে কোনো সন্দেহ নেই। মানুষ খুন করে, এতিমের টাকা মেরে খায়- তার নাম আবার তারা বলে গণতন্ত্রের মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ