1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ জানালেন মার্কিন কূটনীতিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর আবুধাবিতে ‘গোপন’ সফরে নেতানিয়াহু, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ‘কিশোর গ্যাং’বিরোধী অভিযানে এক রাতে আটক ২৬৬

কেসিসি নির্বাচন: এগিয়ে আ.লীগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ১১৪ Time View

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোগ গ্রহণের পর চলছে গণনা। আর তাতে এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক এগিয়ে রয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬৮ টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। যেখানে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১৬৪৬২০ ভোট এবং বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পেয়েছেন ১০১২১৪ ভোট। মোট কেন্দ্র সংখ্যা ২৮৯।

এদিকে নির্বাচনকে ঘিরে, পুরো নগরীজুড়ে মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরআগে ভোট উপলক্ষে পুরো নগরীজুড়ে মোতায়েন করা হয় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এদিকে, নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তবে, সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী সংশয় প্রকাশ করেছেন। বিএনপির অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

কড়া নিরাপত্তায় সকাল ৮টা থেকে নগরীর ২৮৯ টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। এ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে একে একে ভোট দিতে থাকেন নগরবাসী। ভোট দিতে আসেন বয়োবৃদ্ধরা, আসেন তরুণ ভোটাররাও।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলের প্রার্থী তাদের নিজ নিজ দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে লড়াই করছেন। এছাড়া, ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি নির্বাচনে ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ