1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ জানালেন মার্কিন কূটনীতিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর আবুধাবিতে ‘গোপন’ সফরে নেতানিয়াহু, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ‘কিশোর গ্যাং’বিরোধী অভিযানে এক রাতে আটক ২৬৬

দৃশ্যমান পদ্মাসেতুর ৬০০ মিটার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১৮
  • ১১৫ Time View

একটু একটু করে স্বপ্নটা বড় হচ্ছে। বাস্তবতাও দৃশ্যমান হচ্ছে। আজ রবিবার সকাল সাতটার দিকে পদ্মাসেতুতে চতুর্থ স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। এর ফলে কাঙ্ক্ষিত সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হলো। এর আগে চতুর্থ স্প্যান বসানোর ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। গতকাল শনিবার সকালে শক্তিশালী ভাসমান ক্রেন দিয়ে ১৫০ মিটার দৈর্ঘের স্প্যানটি মুন্সীগঞ্জের কুমারভোগ থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে নেয়া হয়।

এরপর আজ রবিবার সকালে সেটি নাওডোবা প্রান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর বসানো হয়।

চায়না মেজরব্রিজ কোম্পানির সাইড প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানান, আজ রবিবার সকাল সাতটার দিকে সেতুর ৪০ ও ৪১ নং পিলারের ওপর চতুর্থ স্প্যানটি বসানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ৪২ নং পিলারের কাজও প্রায় শেষ। চলতি বছরের মধ্যেই সবগুলো স্প্যান বসিয়ে পদ্মাসেতু দৃশ্যমান করে তোলা সম্ভব হবে।

এর আগে গতবছরের ২৯ সেপ্টেম্বর প্রথম, চলতি বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয় এবং ১০ মার্চ তৃতীয় স্প্যান বসানো হয়।

পদ্মাসেতু প্রকল্পের প্রকৌশলীরা জানান, এভাবে গোটা সেতু নির্মাণে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। নিজস্ব অর্থায়নে প্রায় ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মাসেতুর নির্মাণকাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে বলে আশা করছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ