1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

আজ সন্ধ্যায় ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মে, ২০১৮
  • ১০০ Time View

ব্যাংকিং খাতে সঙ্কট নিরসনে এবার বেসরকারি খাতের তফসিলি সব ব্যাংক মালিকদের সঙ্গে আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেন, প্রধানমন্ত্রী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের ডেকেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে। সেখানে ব্যাংক নিয়ে কোনো বিশেষ বৈঠক হবে না।

প্রসঙ্গত, ব্যাংকগুলোর তারল্য সঙ্কট, ঊর্ধ্বমূখী সুদহার নিয়ন্ত্রণ ও শেয়ারবাজারের বিনিয়োগ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে এর আগে গত শুক্রবার দিবাগত রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংক মালিকরা। পরে গত রবিবার অর্থমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গেও বৈঠক করেন তারা।

ব্যাংক মালিকদের দাবি ব্যাংক খাতে চরম আর্থিক সঙ্কট শুরু হয়েছে। তারল্য সঙ্কটের কারণে সুদের হার দুই ডিজিটে পৌঁছেছে। এ অবস্থায় সঙ্কট মেটাতে সরকারি আমানত চাওয়া ও সিআরআর কমানোসহ ব্যাংক মালিকরা বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক ডেকেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ