1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী শততম সিনেমা ও রাজ্জাকের ‘নায়করাজ’ হয়ে ওঠার নেপথ্য কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯ ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু খুবির ৩০ শিক্ষার্থীর শাস্তি, বহিষ্কার ১০ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি রেফারির লাল কার্ডে উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ১৩২ Time View

গাজীপুর, বগুড়া ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় পিকআপ চালক নিহত এবং হেলপার আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুতে এ ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান, নিহত পিকআপ চালকের নাম রফিকুল ইসলাম (৩৪)। তিনি নরসিংদীর রায়পুরা এলাকার লোচনপুর এলাকার মজনু মিয়ার ছেলে। আহত হেলপার মো. আলামিন মিয়া (১৮) নওগার মহাদেবপুর থানার বালাই এলাকায় বাবুল মিয়ার ছেলে।

এদিকে বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। সোমবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহস্থান সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার এরুলিয়ার ইজা প্রামানিকের ছেলে রায়হান প্রামানিক (৩৫) ও রংপুরের মিঠাপুকুরের আলু ব্যবসায়ী জহুরুল (৫০)। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে সাতক্ষীরার পাটকেলঘাটার ভৈরবনগর মোড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাস্থ্য সহকারী নাজিমউদ্দীন (৪৫) নিহত হয়েছেন। সোমবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাটকেলঘাটা থানার ওসি মহিবুল ইসলাম জাগো নিউজকে জানান, মুখোমুখি দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বাস্থ্য সহকারী নাজিমউদ্দীন গুরুতর আহত হন। উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা গেছেন। আহত অপর মোটরসাইকেল চালকের অবস্থাও আশংকাজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ