1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা পরীক্ষায় উত্তীর্ণ হতে খেলাধুলায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটারের তথ্য চেয়েছে ইসি ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড ২৮ ছক্কায় ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

শাহজালালে যাত্রীর শরীরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ স্বর্ণবারগুলোর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

আজ সোমবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

জনসংযোগ বিভাগ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড৫০১ ফ্লাইটের যাত্রী মোহাম্মেদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে নজরদারিতে নেয় সিআইআইডির কর্মকর্তারা। ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেইসময় তার সব লাগেজ স্ক্যান করা হয়। একইসঙ্গে শরীরে লুকানো কোনো অবৈধ পণ্য পাচার করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তাকে স্ক্যান করা হলে তার কাছে স্বর্ণের বার থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে গণনা করা হলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণবারগুলোর ওজন দুই কেজি ১০৬ গ্রাম। এর বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণবারগুলো পরে জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ