1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডা: সরাইল থানার ওসি চট্টগ্রামে বদলি

ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ব্রডওয়ে মঞ্চে ফিরছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। নতুন নাটক লস্ট লিয়ার-এ অভিনয়ের মাধ্যমে তিনি আবার মঞ্চে ফিরতে চলেছেন। এর আগে ২০২৩ সালে এ ডলস হাউজ নাটকের পুনরুজ্জীবিত সংস্করণে ব্রডওয়েতে অভিনয় করেছিলেন এই তারকা। এবারের নাটকটি কিং লিয়ার নাটকের একটি ভিন্ন ও শৈল্পিক উপস্থাপনা হিসেবে মঞ্চে আসছে।

নাটকটির রচয়িতা এবং নির্দেশক ড্যান কলি। এর গল্পটি এগিয়েছে একজন প্রাক্তন অভিনেত্রীকে কেন্দ্র করে, যিনি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগে আক্রান্ত। এই নারী নিজেকে কিং লিয়ার নাটকের মহড়ায় ফিরে গেছেন বলে কল্পনা করেন। নাটকে চ্যাস্টেইনের সাথে আরও অভিনয় করবেন কোরে স্টল ও মাইকেল উরি। কোরে স্টলকে দেখা যাবে অভিনেত্রীর estranged বা দূরে থাকা ছেলের চরিত্রে। অন্যদিকে মাইকেল উরি অভিনয় করবেন তার নার্সের ভূমিকায়, যিনি নাটকে একাধিক ভিন্ন চরিত্রেও অভিনয় করবেন।

আগামী ২৯ মার্চ বুথ থিয়েটারে নাটকটির প্রাক-মঞ্চায়ন শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২৩ এপ্রিল এর জমকালো উদ্বোধনী রাত অনুষ্ঠিত হবে। এর আগে ২০২২ সালে ডাবলিন থিয়েটার ফেস্টিভএলে নাটকটির প্রিমিয়ার হয়েছিল। পরবর্তীতে এটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডের বিভিন্ন স্থানে সফলভাবে প্রদর্শিত হয় এবং দর্শকমহলে প্রশংসিত হয়।

নাটকটির নির্দেশক ড্যান কলি ব্রডওয়েতে আসার বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জানান, যখন তারা প্রথম এই নাটকটি তৈরি করেছিলেন, তখন তিনি কখনই ভাবেননি যে এটি একদিন ব্রডওয়ে মঞ্চে পৌঁছাবে। নিউইয়র্কের দর্শকদের সাথে এই অসাধারণ কাজটি ভাগ করে নিতে পেরে এবং চমৎকার এই শিল্পী দলের সাথে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

অভিনেতা মাইকেল উরি এর আগে ব্রডওয়ের বিভিন্ন জনপ্রিয় প্রযোজনায় কাজ করেছেন। অন্যদিকে কোরে স্টল এর আগে ব্রডওয়ের বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করে টনি পুরস্কারের মনোনয়নও পেয়েছিলেন। এই নাটকের প্রযোজনার দায়িত্বে রয়েছে সিভিউ, মার্কেটস্টল এবং ম্যাস প্রোডাকশন্স। সাথে পাম হার্স্ট-ডেলা পিএট্রা ও স্টিফেন ডেলা পিএট্রা যৌথভাবে যুক্ত আছেন।

নাটকটির সাথে যুক্ত অন্যান্য শিল্পীদের নাম এবং সম্পূর্ণ কাস্টিংয়ের বিস্তারিত তালিকা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হলিউডের এই জনপ্রিয় তারকার ব্রডওয়েতে প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই ভক্ত ও নাট্যমোদীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ