1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ

অভিনেত্রী মেঘলা মুক্তার বাবার খোঁজ মিলল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

অভিনেত্রী মেঘলা গ্লিটজকে জানিয়েছেন, বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তাই ঘটনার বিস্তাররিত অভিনেত্রীর জানা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলালের সন্ধান মিলেছে।

মেঘলা গ্লিটজকে জানিয়েছেন, উত্তরার একটি হাসপাতাল থেকে অসুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন বাবাকে। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। কোনো কথা বলছেন না। তাই ঘটনার বিস্তারিত অভিনেত্রীর জানা নেই।

এদিকে, ফেইসবুকে এক পোস্টে মেঘলা লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি এবং ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে তার বাবাকে।

“আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যারা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

“সোশাল মিডিয়ায় আপনাদের শেয়ার করা বাবার ছবি দেখে একজন সহৃদয় ব্যক্তি তাকে শনাক্ত করে আমাদের ফোনে জানান। পাশাপাশি এস আর বি এর তৎপরতায় বাবার মোবাইল নাম্বার ট্র্যাকিং করে তার সন্ধান পাওয়া যায়। দীর্ঘ ৯-১০ ঘণ্টার অভিযানের পর অবশেষে আমরা বাবাকে ফিরে পাই।"

বাবার জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

সোমবার রাত পৌনে ৯টার পর থেকে বাবার খোঁজ পাচ্ছিলেন না অভিনেত্রী মেঘলা।

উত্তরখানে নির্মাণাধীন একটি ভবনের কাজ তদারকি শেষে বাসার উদ্দেশে রওনা হন তিনি। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় আসেন তিনি।

তার অভিনীত বাংলাদেশি সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ও ‘আগুনের পাখি’।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ