1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

১৩ বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় সংসারও টিকল না পবন কল্যাণের | Boishakhi Online

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন

ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং তার স্ত্রী আন্না লেজনেভা আলাদা থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

৯ নভেম্বর (সোমবার) রাতে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা জানান, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে পবন ও আন্না বলেন, বৈবাহিক সম্পর্কের অবসান হলেও তারা পরস্পরের ভালো বন্ধু এবং সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকবেন। সন্তানদের সুখ ও সুস্থতাকে ভবিষ্যতেও তাদের অভিন্ন অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন তারা। একই সঙ্গে ব্যক্তিগত এই পরিবর্তনের সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সহানুভূতি এবং গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন।

রুশ নাগরিক ও সাবেক মডেল আন্না লেজনেভার সঙ্গে পবন কল্যাণের পরিচয় ২০১১ সালের তেলেগু সিনেমা তিন মার-এর সময়। ২০১৩ সালের সেপ্টেম্বরে তারা বিয়ে করেন। এই দম্পতির একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।

এর আগে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়ালেও পবন কল্যাণের দল তা অস্বীকার করেছিল।

এবার অবশ্য দুজনেই যৌথ বিবৃতির মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তবে বিচ্ছেদের নির্দিষ্ট কারণ কিংবা আইনি প্রক্রিয়া নিয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেননি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ