1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

(রাজশাহী), আরটিভি নিউজ

রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার হরিাগাছি গ্রামের মেহেদী হাসান নিরব (২৫) এবং তিলাহারী গ্রামের মশিউর রহমান তুহিন (২৪) ও সুমন আলী (২১)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ সূত্রে জানা যায়, রাতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে সমবেত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ