1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডা: সরাইল থানার ওসি চট্টগ্রামে বদলি খুলনায় বিমানবন্দর নির্মাণে নতুন সম্ভাবনা সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ফারহানের অবিশ্বাস্য গোলে মুগ্ধ ডুলি ঢাকার আশপাশে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে: সংসদে মন্ত্রী

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডা: সরাইল থানার ওসি চট্টগ্রামে বদলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাকে বদলির আদেশ দিয়েছে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়।

বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় আলোচনায় আসেন মঞ্জুর কাদের ভূঁইয়া। ওই ঘটনার প্রায় ২০ দিন পর তাকে বদলি করা হলো।

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে ওই রাতে থানায় যান রুমিন ফারহানা। সেসময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেন মঞ্জুর কাদের ভূঁইয়া। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।

এর আগে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মঞ্জুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানান তিনি।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন মঞ্জুর কাদের ভূঁইয়া। তার বদলির পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে নিয়োগ পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ