1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ফুটবল মাঠে ইলেকট্রিক স্কুটার নিয়ে দর্শক, বন্ধ হলো খেলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

পোল্যান্ডের ‘বেটক্লিক টু লিগা’র একটি ফুটবল ম্যাচে এক দর্শক ইলেকট্রিক স্কুটার চালিয়ে মাঠে ঢুকে পড়লে রীতিমতো ভাষা হারিয়ে ফেলেন ধারাভাষ্যকারেরা। পোল্যান্ডের পুরুষ ফুটবলের তৃতীয় স্তর বেটক্লিক টু লিগায় স্তাল স্তালোওয়া ওলা ও লেগিয়া ওয়ারশ টু-এর ম্যাচের শেষ মুহূর্তে এই হাস্যকর ঘটনা ঘটে।

নাটকীয় ওই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় পায় স্বাগতিকেরা। তবে আসল নাটক জমে ওঠে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে, যখন এক দর্শক ইলেকট্রিক স্কুটারে চড়ে মাঠের ভেতরে ঢুকে পড়েন।

ম্যাচের ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে স্তালের মাকসিমিলিয়ান হেবেল জয়সূচক গোলটি করার কয়েক মিনিট পরই গ্যালারিতে শোরগোল শুরু হয়; কারণ সবার নজরে আসে মাঠের ভেতর দিয়ে সাঁই সাঁই করে ছুটে চলা একটি ইলেকট্রিক স্কুটার।

পরিচয় না জানা ওই দর্শক মাঠের একটি অংশ জুড়ে স্কুটার চালিয়ে ম্যাচ স্টুয়ার্ডদের (নিরাপত্তাকর্মী) বেশ দক্ষতার সঙ্গে ফাঁকি দেন এবং শেষ পর্যন্ত গোললাইনের কাছ দিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান।

তার এই কাণ্ডে ম্যাচের শেষ মুহূর্তে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে; রেফারি নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেন ওই দর্শককে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য।

ম্যাচের ধারাভাষ্যকার অ্যাডাম ডেলিমাট সরাসরি সম্প্রচারে পোলিশ ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘স্তালোওয়া ওলার মাঠে আমরা খুবই অদ্ভুত কিছু দৃশ্য দেখছি। এটাকে কীভাবে ব্যাখ্যা করব, তা-ই ভাবছি। মনে হচ্ছে এক দর্শক মাঠে ঢুকে পড়েছেন—এর আগে কাউকে ইলেকট্রিক স্কুটারে চড়ে মাঠে ঢুকতে দেখিনি।’

পরে ওই মুহূর্তটি নিয়ে মন্তব্য করতে গিয়ে ডেলিমাট আরও বলেন, ‘সত্যি বলতে, আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম ভিডিওতে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে; এরপর ভাবলাম খেলা হয়তো বন্ধ হয়েছে এবং নিরাপত্তাকর্মীদের কেউ মাঠে ঢুকেছেন, আর সবশেষে বিষয়টা মাথায় ঢুকল।’

স্বস্তির বিষয় হলো, এই বিঘ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি এবং কোনো ঝামেলা ছাড়াই ম্যাচের বাকি সময়টুকু শেষ হয়। তবে হাস্যকর এই কাণ্ডের পর ওই দর্শক ধরা পড়েছেন কি না, কিংবা তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ