1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ: স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’ চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

• স্থানীয় এলসিতে পর্যায়ক্রমে সুইফটের ব্যবহার বন্ধের ঘোষণা

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদানে আন্তর্জাতিক সুইফট ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে নতুন বিকল্প হিসেবে নিজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশ রিয়েল টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা সংক্ষেপে ‘বার্তা’ নামের এ ব্যবস্থায় এখন থেকে স্থানীয় এলসির তথ্য ও বার্তা তাৎক্ষণিকভাবে আদান-প্রদান করতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। নতুন প্ল্যাটফর্মটি পুরোপুরি কার্যকর হলে অভ্যন্তরীণ এলসির ক্ষেত্রে পর্যায়ক্রমে সুইফটের ব্যবহার বন্ধ করা হবে। এতে বছরে প্রায় ৭০ লাখ ডলার সাশ্রয় হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে বার্তা প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করেই ‘বার্তা’ তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। নতুন ব্যবস্থাটি ব্যবহারে ব্যবসায়ী ও ব্যাংকারদের প্রতি আহ্বান জানান তিনি।

পরে ব্যবস্থাটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করাই এ উদ্যোগের লক্ষ্য। প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যাংকগুলো মাস্টার রপ্তানি এলসি বা মূল রপ্তানি চুক্তির বিপরীতে ইস্যু করা স্থানীয় ও ব্যাক টু ব্যাক এলসির বার্তা তাৎক্ষণিকভাবে পাঠাতে ও গ্রহণ করতে পারবে।

এ ব্যবস্থায় এলসি-সংক্রান্ত তথ্যের নির্ভুলতা বাড়বে এবং ব্যাংকগুলোর মধ্যে তথ্যের অসামঞ্জস্য কমবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যবসায়িক স্বচ্ছতা বাড়বে। স্থানীয় এলসির প্রবাহ ও সংশ্লিষ্ট লেনদেনের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিও সহজ হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, তথ্যের সুরক্ষায় প্ল্যাটফর্মে একাধিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)ভিত্তিক যাচাই, টোকেনের মাধ্যমে প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) ও আধুনিক ফায়ারওয়াল। পরিচয় নিশ্চিত করতে থাকবে দ্বিস্তরবিশিষ্ট প্রমাণীকরণ। প্রতিটি ব্যাংকের তথ্য আলাদাভাবে সংরক্ষণ ও সুরক্ষিত রাখা হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্ল্যাটফর্মে শুধু তথ্য দেখার বা রিড অনলি সুবিধা পাবেন। ফলে তাঁদের পক্ষে কোনো তথ্য পরিবর্তন বা সম্পাদনার সুযোগ থাকবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য আদান-প্রদান হবে পৃথক সুরক্ষিত নেটওয়ার্কের মাধ্যমে। প্রতিটি যোগাযোগে অনুসরণ করা হবে তিন স্তরের অনুমোদনপ্রক্রিয়া।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, ‘বার্তা’ পুরোপুরি চালু হলে স্থানীয় এলসির তথ্য সংগ্রহে ব্যাংকগুলোর ওপর আলাদাভাবে নির্ভর করতে হবে না। এতে তদারকি জোরদার হওয়ার পাশাপাশি প্রচ্ছন্ন রপ্তানি বা ডিমড এক্সপোর্টের ক্ষেত্রে অনিরীক্ষিত ও সমন্বয়হীন রপ্তানি আয়ের পরিমাণ কমানো সম্ভব হবে। রপ্তানি খাতে দেশীয় মূল্য সংযোজন বাড়াতেও প্ল্যাটফর্মটি ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ