1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

দীর্ঘ বিরতির পর আবারও ভ্রমণের আনন্দ মেতে উঠেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ছেলের স্কুলের ছুটিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সিডনি থেকে দুই মাসের দীর্ঘ সফরে বেরিয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন এই অভিনেত্রী, যেখান থেকে শিগগিরই যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমানোর কথা রয়েছে তাঁর।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সিডনি থেকে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন শাবনূর। একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে গেলেও শহরটিতে পৌঁছেই তাঁর প্রথম গন্তব্য ছিল বিখ্যাত হলিউড সাইন। হোটেলে ওঠার আগেই ছেলেকে সঙ্গে নিয়ে সান্তা মনিকা পাহাড়ে ছুটে যান তিনি এবং হলিউড সাইনের সামনে ছবি তোলেন। একসময় হলিউডের চলচ্চিত্র ও অভিনেতা টম ক্রুজের ভক্ত ছিলেন শাবনূর; সেই পুরোনো ভালোলাগা থেকেই সরাসরি জায়গাটি ঘুরে দেখার ইচ্ছা পূরণ করলেন তিনি।

হলিউডের বিশালতা ও পর্যটকদের ভিড় দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করে শাবনূর জানান, হলিউড কীভাবে বিশাল পরিসরে শিল্পকে লালন করছে, তা সরাসরি না দেখলে অনুমান করা কঠিন। সারাদিন অসংখ্য মানুষ এই ঐতিহাসিক সাইনটিকে পেছনে রেখে ছবি তুলতে ভিড় জমাচ্ছেন, যা তাঁর কাছে অভূতপূর্ব মনে হয়েছে।

চলতি বছরে এটি শাবনূরের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এবারের ভ্রমণে নতুন শহর ঘুরে দেখার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত পুরোনো সহকর্মী ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোই তাঁর প্রধান লক্ষ্য। অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা অমিত হাসানের পরিবারের মতো অনেক পরিচিতজন যুক্তরাষ্ট্রে থাকায় বিদেশের মাটিতেও ঘরোয়া পরিবেশ অনুভব করেন বলে জানান তিনি। আড্ডা আর ঘোরাঘুরিতে সময়টা দারুণ কাটছে এই অভিনেত্রীর।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছেড়ে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন শাবনূর। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি কয়েক দিন ঘুরে বেড়াবেন তিনি। এ ছাড়া এই সফরে নিউইয়র্ক ভ্রমণের পরিকল্পনাও রয়েছে। বিদেশের এই দীর্ঘ সফর ও অনুষ্ঠান শেষে পুনরায় অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরে যাবেন ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ