1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

‘দার-এ-নিজাত’ এর আবু বকরে কী আছে, কেন এত ভাইরাল?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে কোনো নাটক বা সিরিয়ালের একটি চরিত্র কীভাবে সীমান্ত পেরিয়ে দর্শকের মনের গভীরে জায়গা করে নিতে পারে, পাকিস্তানি সিরিয়াল ‘দার-এ-নিজাত’এর ‘আবু বকর’ তারই এক বড় উদাহরণ।

শুধুমাত্র গল্পের মোড় নয়, বরং সম্পর্কের ভেতরের সূক্ষ্ম বোঝাপড়া, ধৈর্য ও সম্মানবোধ দিয়ে দর্শকদের আলোচনায় উঠে এসেছে চরিত্রটি। পাকিস্তান ছাড়িয়ে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের দর্শকদের কাছে এখন এই চরিত্রটি যেন আদর্শ জীবনসঙ্গীর এক নতুন সংজ্ঞা হয়ে উঠেছে।

পাকিস্তানের চ্যানেল এআরওয়াই ডিজিটালে গত ১ আগস্ট থেকে প্রচার শুরু হওয়া ‘দার-এ-নিজাত’ সিরিয়ালের নতুন পর্ব প্রতি শুক্র ও শনিবার প্রচারিত হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে এর ক্লিপ নিয়ে চলছে তুমুল আলোচনা। উমেরা আহমেদের চিত্রনাট্যে, সাকিব খানের পরিচালনায় এবং থ্রিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এই সিরিয়ালের উন্মাদনা এখন ছড়িয়ে পড়েছে ভারত, বাংলাদেশ, দুবাই ও মালদ্বীপের দর্শকদের মাঝেও। প্রেম, ধর্মীয় বিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা, পারিবারিক জটিলতা ও বিশ্বাসঘাতকতার গল্পে তিনটি প্রধান চরিত্র জারিয়াব, জামিল ও আবু বকর দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এর মধ্যে শেহরিয়ার মুনাওয়ার অভিনীত ‘আবু বকর’ চরিত্রটিকে ঘিরেই দর্শকের মুগ্ধতা সবচেয়ে বেশি।

গল্পে দুরে ফিশান সেলিম অভিনীত জারিয়াবের অতীতে ছিলেন শৈশবের বন্ধু জামিল (নওয়াজ খান)। জামিলকে ভালোবেসে নিজের অনেক স্বপ্ন বিসর্জন দিলেও একপর্যায়ে জামিল ধর্মীয় অনুশাসনের নামে জারিয়াবের পোশাক ও জীবনযাপন নিয়ে আপত্তি তুলতে শুরু করেন এবং শেষ পর্যন্ত অন্য একজনকে বিয়ে করেন।

পরবর্তীতে আবু বকরের সঙ্গে বিয়ে হলেও অতীতের হতাশা ও ক্ষত সহজে কাটিয়ে উঠতে পারেন না জারিয়াব। নতুন জীবনেও কখনো রাগ করেন, কখনো কষ্ট দিয়ে কথা বলেন। কিন্তু প্রতিশোধ বা পাল্টা ক্ষোভ না দেখিয়ে জারিয়াবের ভেতরের কষ্টটুকু বোঝার চেষ্টা করেন আবু বকর। এমনকি জারিয়াবের পড়াশোনা ও স্বপ্ন যেন থেমে না যায়, সেজন্য তাকে হার্ভার্ডে ফিরে যেতে উৎসাহ দেন এবং দুশ্চিন্তার মুহূর্তে শক্ত করে হাত ধরে পাশে থাকেন।

আবু বকর চরিত্রটিকে প্রাণবন্ত করে তোলার পেছনে শেহরিয়ার মুনাওয়ারের সংযত অভিনয় বড় ভূমিকা রেখেছে। অতিরিক্ত নাটকীয়তা বা উচ্চকণ্ঠ সংলাপ ছাড়াই চোখের ভাষা, মৃদু হাসি আর কোমল অভিব্যক্তিতে তিনি চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করেছেন। তার ভালোবাসা প্রকাশ পায় খুব সাধারণ ও আন্তরিক কিছু আচরণে কখনো স্ত্রীর জন্য বাড়তি একটি টফি আনা, রাগের মাথায় ছুড়ে ফেলা ফোন তুলে দেওয়া কিংবা জুতা গুছিয়ে রাখা। আবার সাজপোশাকের প্রশংসা করা, কানে দুল পরাতে সাহায্য করা, বিদায়ের সময় চুলে স্নেহের হাত বুলিয়ে দেওয়া কিংবা নিজের ভুল বুঝলে অহংকার ছাড়াই ক্ষমা চাওয়ার মতো দৃশ্যগুলো দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।

সম্পর্কের টানাপোড়েনে অনেক সময়ই নারীকে সঙ্গীর রাগ বা অভিমান সামলে চলতে দেখা যায়, নিজের চাওয়া-পাওয়াকে পেছনে ফেলতে হয়। সেই জায়গায় আবু বকর এমন এক পুরুষের প্রতিচ্ছবি তুলে ধরেছেন, যেখানে ভালোবাসার সঙ্গে মিশে আছে সম্মান, যত্নের সঙ্গে বোঝাপড়া, আর সম্পর্কের ভেতরে নেই কোনো জোরাজুরি বা নিয়ন্ত্রণের চেষ্টা। স্ত্রীর অতীত নিয়ে প্রশ্ন না তোলা, কঠিন সময়ে পাশে থাকা এবং ছোট ছোট বিষয়ে যত্নশীল হওয়ার এই গুণগুলোই ভারতের নারী দর্শকসহ বাংলাদেশের দর্শকদের মনেও নাড়া দিয়েছে। ভাষা ও সংস্কৃতি ভিন্ন হলেও ভালোবাসা, সম্মান ও মানসিক নিরাপত্তার আকাঙ্ক্ষা যে সবারই এক, ‘আবু বকর’ চরিত্রের এই জনপ্রিয়তাই যেন তা আরেকবার মনে করিয়ে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ