1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

ভারতে পাকিস্তানি নাটক ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দর্শকদের আগ্রহ কমেনি। ভিপিএন ব্যবহার করে অনলাইনে পাকিস্তানি নাটক দেখছেন অনেকে। বিশেষ করে ‘দার-ই-নিজাত’ পাকিস্তানি নাটকটি ঘিরে ভারতজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের দৃশ্য বিনিময় করছেন, আবার কেউ আয়োজন করছেন ব্যক্তিগত প্রদর্শনীর।

আল জাজিরা বলছে, নয়াদিল্লির সাংস্কৃতিক আয়োজক আবু সুফিয়ান খান সম্প্রতি নাটকটির একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেন। ৪৫ জনের জন্য ব্যবস্থা থাকলেও এতে অংশ নিতে আগ্রহ দেখান ৭০০ জনের বেশি মানুষ। নাটকটির আবু বকর চরিত্রটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। ভক্তদের মুখে মুখে ফিরছে, ‘ধৈর্যের পুরস্কার নয়, আবু বকর চাই।’

তবে নিষেধাজ্ঞার কারণে নাটকটির প্রদর্শনী আয়োজন করতে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। বেঙ্গালুরুতে পোস্টার দেখে কর্তৃপক্ষ আপত্তি জানানোর পর অন্তত দুটি প্রদর্শনী বাতিল করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার সীমিত করার পর ভিপিএন ব্যবহারের প্রবণতাও বেড়েছে। এক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ওই বছরের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান বেড়েছিল ৭২ শতাংশ।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজা জানিয়েছেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশ ভারতীয়। তার মতে, কনটেন্ট দেখা কঠিন করা যায়, কিন্তু পুরোপুরি বন্ধ করা যায় না। এর আগে তেরে বিন ও কাভি ম্যায়, কাভি তুম নাটকও ভারতে জনপ্রিয়তা পেয়েছিল।

ভারত-পাকিস্তানের সংস্কৃতির মিল, বাস্তবধর্মী গল্প এবং নাটকে মুসলিম চরিত্রের উপস্থাপন ভারতীয় দর্শকদের আকৃষ্ট করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, প্রযুক্তির কারণে নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, দুই দেশের মানুষের মধ্যে সংযোগ তৈরিতে সংস্কৃতি বড় ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ