1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ অংশ নিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মিলনে মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আলোচনায় তিনি বলেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে, এ প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার আনতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। সেই আকাঙ্ক্ষা নিয়েই সরকারের দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়টির বাজেট বাড়ানো হয়েছে, বিকেন্দ্রীকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি জানান, প্রধানমন্ত্রীর রূপকল্প অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন তৃণমূলের রাজনীতি করে আসা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র পাশে দাঁড়াবে।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়া যে মানের জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, আজ সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তাইওয়ান কিংবা দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু বিগত ১৬ বছরে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোতে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, যার সবচেয়ে বড় আঘাত এসেছিল এই প্রতিষ্ঠানের ওপর।’

গত নয় মাসে তৃতীয় ভাষা, কারিগরি দক্ষতা, আনন্দময় পাঠদান, ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে মাহদী আমিন বলেন, ‘শিক্ষার মূল দুটি লক্ষ্য অর্জিত হলেই এসব উদ্যোগ সফল হবে। প্রথমত, শিক্ষার্থীদের সঠিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, এমন দক্ষতা তৈরি করা যাতে তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হতে পারে।’

অধিভুক্ত কলেজগুলোর বিদ্যমান বৈষম্য দূর করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেমন নামকরা কলেজ রয়েছে, তেমনি এমন কলেজও আছে যেখানে শিক্ষার্থী থাকলেও শিক্ষক নেই। অধিভুক্ত ২ হাজার ৩০০-এর বেশি প্রতিষ্ঠানে একটি অভিন্ন গুণগত মানদণ্ড নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি ল্যাবরেটরি ও লাইব্রেরির যথাযথ ব্যবহার এবং শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অধ্যক্ষদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা দর্শনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। দেশের দুর্গম এলাকাগুলোতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো আজ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে থাকা বর্তমান সরকার এই প্রতিষ্ঠানের সংস্কারের মাধ্যমে গণমানুষের শিক্ষাক্ষেত্রে ক্ষমতায়ন নিশ্চিত করবে।’

বিএনপি সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময়ই একটি বিশেষ আবেগ ও অনুভূতির জায়গা বলে মন্তব্য করেন মাহদী আমিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। আজ আমরা ইনডোর স্টেডিয়ামে সমবেত হয়েছি, সেটিও তাঁর হাত ধরেই নির্মিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ