1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

আন্তর্জাতিক সমুদ্র প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বাধ্যতামূলক মাশুল বা চার্জ আরোপের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার জন্য খোলা চিঠিতে বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ৮টি আন্তর্জাতিক শিপিং অ্যাসোসিয়েশন। সংগঠনগুলো সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে টোল আরোপ করা হলে তা বৈশ্বিক বাণিজ্যের জন্য একটি বিপজ্জনক নজির সৃষ্টি করবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং ইইউ সদস্য ও অংশীদার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে লেখা এক খোলা চিঠিতে, সংগঠনগুলো সামুদ্রিক ট্রানজিট ফি-র বিরোধিতা করে ব্রাসেলসের নেওয়া আন্তর্জাতিক উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।

এই খোলা চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে—ইউরোপীয় শিপওনার্স (ইসিএসএ), বিমকো, ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং, ইন্টারকার্গো, ইন্টারট্যাঙ্কো, ইন্টারফেরি, ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল এবং ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন (সিএলআইএ)।

সংগঠনগুলো জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক সনদ (আনক্লস)-এর অধীনে প্রতিষ্ঠিত অবাধ জাহাজ চলাচলের অধিকার অক্ষুণ্ণ রাখার পাশাপাশি বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের সুরক্ষায় কাগজে-কলমের প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপান্তর করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

একই সাথে ট্রানজিট টোলের বিকল্প বা ছদ্মাবরণ হিসেবে যেকোনো ধরনের বাধ্যতামূলক 'সেবা মাশুল' (সার্ভিস চার্জ) ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করেছে তারা।

চিঠিতে সংগঠনগুলো বলেছে, "আমরা সরকারগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন এই অধিকারগুলো ধারাবাহিকভাবে সমুন্নত রাখে এবং অর্থ প্রদানের শর্তে এই অধিকার প্রয়োগের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করে।"

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ক্রমবর্ধমান চাপের প্রেক্ষাপটে, শিপিং খাতের পক্ষ থেকে এই জোরালো অবস্থান নেওয়া হলো—যেখানে ইরান নিজস্ব ট্রানজিট শর্ত আরোপ করেছে এবং নিষিদ্ধ জাহাজের (ব্ল্যাকলিস্ট) তালিকা সম্প্রসারিত করেছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন গত অক্টোবর মাসে তাদের 'নো ফিস, নো টোলস' উদ্যোগটি চালু করে। ইইউ-এর সব সদস্য রাষ্ট্রসহ ইতোমধ্যেই ৬০টিরও বেশি দেশ এই অঙ্গীকারে সমর্থন দিয়েছে, যার মধ্যে চলতি মাসের শুরুর দিকে কুয়েতও যুক্ত হয়েছে। অর্থাৎ, এই অঙ্গীকারবদ্ধ দেশগুলোর পতাকাবাহী বা সংশ্লিষ্ট জাহাজ হরমুজ পারাপারে কোনোপ্রকার টোল দেবে না ইরানকে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ