1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ইস্টার্ন রিফাইনারিতে ন্যাফথা সংরক্ষণে জায়গার সংকট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

বেসরকারি রিফাইনারিগুলো নির্ধারিত সময়ে না নেওয়ায় এ পরিস্থিতি বিপিসিকে চিঠি, প্রয়োজনে রপ্তানির অনুমতি চায় ইআরএল

হাসান আকবর | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল)। তাদের উৎপাদনের উপজাত ন্যাফথা। বেসরকারি রিফাইনারিগুলোকে বরাদ্দ করা ন্যাফথা নির্ধারিত সময়ে উত্তোলন না করায় ইস্টার্নে ন্যাফথা সংরক্ষণের জায়গার সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে স্থান সংকটে ক্রুড অয়েল পরিশোধনের মূল ইউনিট বন্ধ করে দিতে হবে। সংকট মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বরাদ্দকৃত ন্যাফথা নেওয়ার তাগিদ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে উদ্বৃত্ত ন্যাফথা রপ্তানির অনুমতি চেয়েছে ইআরএল। বিষয়টি নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং জ্বালানি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শরীফ হাসনাত।

সূত্রে জানা যায়, বিদেশ থেকে আমদানিকৃত ক্রুড অয়েল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি ডিজেলসহ বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম উৎপাদন করে। ইআরএল দৈনিক প্রায় সাড়ে ৪ হাজার টনের মতো ক্রুড অয়েল রিফাইনড করে। এই কার্যক্রমে দৈনিক ৭০০ টনের মতো ন্যাফতা উপজাত হিসেবে উৎপাদিত হয়, যা ক্রুডের ১২ থেকে ১৫ শতাংশ। উৎপাদিত ন্যাফথার একটি অংশ ইআরএল নিজস্ব সিআরইউ ও মেরক্স ইউনিটে পেট্রোল উৎপাদনে ব্যবহার করে। এতে রিফাইনারি বছরে ৫০ থেকে ৬০ হাজার টন ন্যাফথা নিজস্ব ইউনিটে ব্যবহার করতে পারে। বাকি বিপুল পরিমাণ ন্যাফথা বেসরকারি রিফাইনারিগুলোকে সরবরাহ করতে হয় অথবা বিদেশে রপ্তানি করে দিতে হয়। অবশ্য ২০২১ সালের পরে ন্যাফথা রপ্তানি করা হয়নি। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বেসরকারি রিফাইনারিগুলো এসব ন্যাফথা পরিশোধনের মাধ্যমে জ্বালানি তেল উৎপাদন করে বিপিসিকে সরবরাহ করে আসছে।

বিপিসি চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে ইআরএল ন্যাফথার মজুত নিয়ে তৈরি হওয়া সংকটের কথা তুলে ধরে। প্রতিষ্ঠানটির ন্যাফথা সংরক্ষণ ট্যাংকগুলোর ধারণক্ষমতা ২৮ হাজার ৮৫০ টন। সেখানে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার টন ন্যাফথার মজুত গড়ে উঠেছে। ফলে খালি জায়গার অভাব দেখা দিয়েছে। এর মধ্যে ইআরএল চালু থাকায় প্রতিদিন প্রায় ৭০০ টন ন্যাফথা যোগ হচ্ছে। এটা সংরক্ষণ করতে গেলে দু–চারদিনের মধ্যে ন্যাফথা রাখার জায়গা পাওয়া কঠিন হবে। অপরদিকে মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের পাঁচটি বেসরকারি রিফাইনারিকে ন্যাফথা সরবরাহ করা হয়। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন পরিমাণের ন্যাফথার বরাদ্দ রয়েছে। কিন্তু কোম্পানিগুলো সময়মতো ন্যাফথা সরবরাহ না নেওয়ায় ইআরএল মজুত সংকটের মুখে আছে।

প্রতিষ্ঠান পাঁচটি হচ্ছে অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড, পারটেক্স পেট্রো লিমিটেড এবং পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড। উক্ত পাঁচটি প্রতিষ্ঠানের কোনোটিই বরাদ্দকৃত ন্যাফথা পুরোপুরি নেয়নি। তারা প্রত্যেকে বরাদ্দের আংশিক ন্যাফথা সরবরাহ নিয়েছে। ফলে ইআরএল মজুত সংকটে পড়েছে।

রিফাইনারিগুলো দ্রুত উত্তোলন না বাড়ালে বিদ্যমান মজুতের সঙ্গে নতুন উৎপাদিত ন্যাফথা যোগ হয়ে সংকট তীব্র হতে পারে। এ পরিস্থিতিতে ন্যাফথা সংরক্ষণের জায়গার সংকট দেখা দিলে ক্রুড ডিস্টিলেশন ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের নামে বরাদ্দকৃত ন্যাফথা পুরোপুরি সরবরাহ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি একটি রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আন্তর্জাতিক বাজারদর ও দেশে উৎপাদিত ও পরিশোধিত পণ্যের মূল্য নির্ধারণে বড় ব্যবধান থাকায় আমরা ন্যাফথা নিতে আগ্রহী নই। এর চেয়ে বিদেশ থেকে কনডেনসেট ও ন্যাফথা আমদানি করে জ্বালানি তেল উৎপাদন সহজ। বিপিসি ইআরএল উৎপাদিত ন্যাফথা আন্তর্জাতিক বাজারদরে বেসরকারি রিফাইনারিগুলোকে সরবরাহ দেয়। আন্তর্জাতিক বাজারে ন্যাফথার দাম বেশি, অথচ বেসরকারি রিফাইনারিগুলোতে উৎপাদিত ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের বিক্রয়মূল্য ভিন্ন আন্তর্জাতিক মূল্যসূচক ও স্থানীয় মূল্য কাঠামোর ভিত্তিতে নির্ধারণ করা হয়। ফলে উৎপাদন খরচ তুলতে বেসরকারি রিফাইনারিগুলোকে হিমশিম খেতে হয়। তাই ইচ্ছে থাকলেও তারা ইআরএল থেকে ন্যাফথা নিতে চান না।

বিপিসির চেয়ারম্যান বরাবরে দেওয়া ইআরএলের ব্যবস্থাপনা পরিচালকের চিঠিতে সংকটের তীব্রতা তুলে ধরে অনুরোধ জানানো হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বরাদ্দ অনুযায়ী বেসরকারি রিফাইনারিগুলো যেন যথাসময়ে ন্যাফথা গ্রহণ করে, তা নিশ্চিত করা হোক। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশ থেকে ন্যাফথা বা কনডেনসেট আমদানির জন্য বিপিসির অনাপত্তিপত্র নেওয়ার সময় ইআরএলের মজুত পরিস্থিতি বিবেচনারও সুপারিশ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে ন্যাফথার মজুত সংকট কাটাতে আগের মতো বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার বিষয়েও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পূর্বানুমোদন চাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শরীফ হাসনাত আজাদীকে বলেন, ন্যাফথা রাখার সংকট তৈরি হয়েছে। তবে বেসরকারি রিফাইনারিগুলো যাতে তাদের নামে বরাদ্দকৃত ন্যাফথা পুরোপুরি সরবরাহ নেয় তার তাগিদ দেওয়া হয়েছে। বিপিসি এবং মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। তারা ন্যাফথা সরবরাহ নিলে আমাদের সংকট হবে না। তবে প্রতিষ্ঠানগুলো যদি সময়মতো ন্যাফথা সরবরাহ না নেয় তাহলে আমাদেরকে বিকল্প ভাবতে হবে। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং ইতোমধ্যে কিছু ন্যাফথা সরবরাহও নেওয়া হয়েছে। সরবরাহের গতি বাড়াতে হবে। এর জন্য কাজ করছে মন্ত্রণালয় ও বিপিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ