1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে শুদ্ধ হয়ে শান্তিপূর্ণ রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ। তিনি বলেছেন, রাজনীতি করা অপরাধ নয়, তবে রাজনীতির নামে মানুষকে হয়রানি, জুলুম, নির্যাতন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা অপরাধ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে আগে নিজেদের অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে শান্তিপূর্ণ রাজনীতির অঙ্গীকার করতে হবে। আজ শনিবার ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে নড়িয়া ও সখিপুরে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। সফিকুর রহমান কিরণ বলেন, আওয়ামী লীগ এ মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার হারিয়েছে। তাদের নিবন্ধন বাতিল হওয়ায় বর্তমান পরিস্থিতিতে দলীয়ভাবে রাজনীতি করার সুযোগ নেই। তবে তারা এ দেশেরই সন্তান। রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি ও নিবন্ধন ফিরে পেলে শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে পারবে। কিন্তু রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো যাবে না। তিনি বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে এবং গণতন্ত্রে বিশ্বাস করে। দেশে কোনো একক রাজনৈতিক দলের আধিপত্য থাকা উচিত নয়। সব দলেরই রাজনীতি করার সুযোগ থাকা প্রয়োজন। যারা ভালো রাজনীতি করবে, দেশের মানুষ তাদের গ্রহণ করবে। আর যারা মানুষের অকল্যাণে কাজ করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আরও পড়ুন বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের আগুনে পুড়ল সাধারণ মানুষের স্বপ্ন ২৮ নভেম্বর ২০২৬ আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিজের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, ১৭ বছর জেলা বিএনপির সভাপতি থাকার পরও তিনি সাড়ে আট বছর নিজ বাড়িতে যেতে পারেননি। তার বাড়িতে তিনবার হামলা হয়েছে এবং দুই শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় প্রতিকার পাননি বলেও দাবি করেন কিরণ। আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে সফিকুর রহমান কিরণ বলেন, ‘জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পরিহার করুন। সারা বিশ্ব দেখছে আপনারা কী করছেন। গোপালগঞ্জে যারা আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, তাদেরই পুড়িয়ে ছারখার করেছেন। হাসপাতাল, কারাগার, থানা ও ব্যাংক পুড়িয়েছেন। এসব সম্পদের মালিক রাষ্ট্র ও জনগণ। এগুলো ধ্বংস করে আবার রাজনৈতিক পরিসর না পাওয়ার অভিযোগ তোলা যায় না।’ আওয়ামী লীগের নেতাকর্মীদের অতীতের ভুল স্বীকার করে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার এবং রাষ্ট্র ও জনগণের কল্যাণে শান্তিপূর্ণ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ