1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে চব্বিশের শক্তি: মামুনুল হক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপি আবার পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে ২০২৪ সালের বিপ্লবের মধ্য দিয়ে জেগে ওঠা নতুন শক্তিই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে। তিনি বলেন, ‘বিএনপি যদি আবার তাদের সেই পুরোনো সুবিধাবাদী পন্থার রাজনীতির দিকে যায়, তবে এবার আর বিএনপি নয়; আমরাই চব্বিশের জেগে ওঠা নতুন শক্তি আগামীর বাংলাদেশ পরিচালনা করব, ইনশাআল্লাহ।’

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শহীদ আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমিরে শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী।

সরকারের উদ্দেশে আল্লামা মামুনুল হক বলেন, ‘বাহাত্তরপন্থী না আপনারা চব্বিশপন্থী? আগে আপনাদের কেবলা ঠিক করুন। আপনারা যদি বাহাত্তরপন্থী হন, তবে শেখ হাসিনা যে পথে গেছেন, বাংলাদেশের সব বাহাত্তরপন্থী অপশক্তিও সেই পথেই যাবে।’

জুলাই বিপ্লবের অভিপ্রায় ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

মামুনুল হক বলেন, ‘বিএনপি এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের স্বার্থে তারা স্বেচ্ছায় দলটির পাশে দাঁড়াবেন।’ এ প্রসঙ্গে তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি যদি তার বাবার আদর্শ ও রক্তের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, তাহলে ঐক্যের আহ্বান জানাতে হবে না; দলমত-নির্বিশেষে দেশপ্রেমিক মানুষ তাদের সহযোগিতা করবেন।

বিএনপির ওপর দীর্ঘদিনের রাজনৈতিক নির্ভরশীলতার প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ‘২০২৪ সালের বিপ্লবের আগে প্রায় ৫০ বছর ধরে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিকল্প হিসেবে জনগণ বিএনপির ওপর নির্ভর করত। কিন্তু চব্বিশের বিপ্লব দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। ফলে কোনো দল পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে জনগণ বিকল্প শক্তির নেতৃত্বে দেশ পরিচালনার পথ বেছে নেবে।’

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দলমত-নির্বিশেষে সব বাংলাদেশিকে দেশের নতুন বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র মুহাম্মদ রাশেদ প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন এবং এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ