1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চামড়াশিল্পের বন্ধ কারখানা চালু করতে ৫ হাজার কোটি টাকা দাবি নবগঠিত লেদার ফাউন্ডেশনের ইএলসি সফটওয়্যার বানাল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে নীতি সুদহার কমাতে পারে বাংলাদেশ ব্যাংক: গভর্নর দেশের আর্থিক খাতে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে : অর্থ উপদেষ্টা বর্তমান এমপির বাড়িতে বোমা হামলার পর সাবেক এমপির বাড়ি ভাঙচুর এবিজি মিডিয়া কাপ: ‘বি’ গ্রুপে চ্যানেল আই, প্রতিপক্ষ যারা মুভমেন্ট ডিসঅর্ডার দিবস আগামীকাল, সচেতনতার আহ্বান অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল মধ্যপ্রাচ্য সংকটে বাতিল হয়েছে ৫৫ কার্গো এলএনজি, নবায়নযোগ্য উৎসে ঝুঁকছে বাংলাদেশ

এবিজি মিডিয়া কাপ: ‘বি’ গ্রুপে চ্যানেল আই, প্রতিপক্ষ যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

প্রথমবারের মত মাঠে গড়াতে চলেছে গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত টুর্নামেন্ট এবিজি মিডিয়া কাপ ফুটবল। প্রথম আসরের গ্রুপপর্বের ড্রয়ে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে চ্যানেল আই। গ্রুপে তাদের অন্য পাঁচ প্রতিপক্ষ দৈনিক ইত্তেফাক, সময় টিভি, এখন টিভি, দৈনিক খবরের কাগজ ও দৈনিক কালের কণ্ঠ। শনিবার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ড্র। ৪৮টি দলকে ভাগ করা হয়েছে আটটি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। গ্রুপপর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে পরবর্তী পর্বে। চ্যানেল আইয়ের গ্রুপপর্বের ম্যাচগুলো শুরু হবে ১ ডিসেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দৈনিক খবরের কাগজ। ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া ১২টায়। এরপর ৩ ডিসেম্বর একই সময়ে সময় টিভির মুখোমুখি হবে চ্যানেল আই। ৫ ডিসেম্বর সকাল ১১টায় প্রতিপক্ষ দৈনিক কালের কণ্ঠ। ৬ ডিসেম্বর সকাল ১১টায় খেলবে এখন টিভির বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ৭ ডিসেম্বর সকাল ৯টা ৪৫ মিনিটে দৈনিক ইত্তেফাকের মুখোমুখি হবে চ্যানেল আই। গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ২৫ হাজার টাকা, পরাজিত দল ১০ হাজার টাকা। দ্বিতীয়পর্বে জয়ী ও পরাজিত দলের জন্য পুরস্কার যথাক্রমে ৩৫ হাজার ও ১৫ হাজার টাকা। কোয়ার্টার ফাইনালে জয়ী দল পাবে এক লাখ টাকা, হেরে যাওয়া দল ৫০ হাজার টাকা করে। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে ফাইনালে যাওয়া দুই দল পাবে আড়াই লাখ টাকা করে। শেষ চারে হেরে যাওয়া দুই দলের জন্য থাকছে দেড় লাখ টাকা করে। শিরোপাজয়ী দল পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপের জন্য থাকছে ২৫ লাখ টাকা। ব্যক্তিগত পুরস্কারেও থাকছে বড় অঙ্কের অর্থ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন দুই লাখ টাকা। সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের প্রতিটির জন্য থাকছে ২৫ হাজার টাকা। ফেয়ার প্লে পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা। মাঠের বাইরেও গণমাধ্যমকর্মীদের সৃজনশীল কাজের স্বীকৃতি দেবে আয়োজকরা। টেলিভিশন, পত্রিকা, ওয়েব ও মাল্টিমিডিয়া-এই চার বিভাগে সেরা প্রতিবেদন বা কনটেন্টের প্রতিটির জন্য দেওয়া হবে দুই লাখ টাকা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সর্বাধিক দেখা কনটেন্টের প্রতিটির জন্য থাকছে তিন লাখ টাকা। প্রকাশিত আলোকচিত্রের মধ্যে সেরা ছবির আলোকচিত্রীও পাবেন এক লাখ টাকা। আগামী ১ ডিসেম্বর শুরু হবে এবিজি মিডিয়া কাপ ফুটবল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর, কিংস অ্যারেনায়। এবিজি মিডিয়া কাপের আট গ্রুপ গ্রুপ ‘এ’: এনটিভি, প্রতিদিনের বাংলাদেশ, চ্যানেল ওয়ান, দেশ রূপান্তর, রেডিও ক্যাপিটাল ও দীপ্ত টিভি। গ্রুপ ‘বি’: চ্যানেল আই, দৈনিক ইত্তেফাক, সময় টিভি, এখন টিভি, খবরের কাগজ ও দৈনিক কালের কণ্ঠ। গ্রুপ ‘সি’: এশিয়ান টিভি, দেশ টিভি, দ্য ওয়েভ ২৪, আরটিভি, ডেইলি সান ও দৈনিক কালবেলা। গ্রুপ ‘ডি’: এশিয়া পোস্ট, ঢাকা পোস্ট, ডিবিসি নিউজ, স্টার নিউজ, বাংলাদেশ প্রতিদিন ও নয়া দিগন্ত। গ্রুপ ‘ই’: ক্রিকফ্রেঞ্জি, ডেইলি টাইমস অব বাংলাদেশ, দ্য নিউজ, টাইমস টুডে, দৈনিক আমার সময় ও নিউজ২৪। গ্রুপ ‘এফ’: বাংলাভিশন, বিডিক্রিকটাইম, আজকের পত্রিকা, নাগরিক টিভি, বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও ঢাকা ট্রিবিউন। গ্রুপ ‘জি’: ঢাকা জার্নাল, মাছরাঙা টিভি, সমকাল, গ্রিন টিভি, টি স্পোর্টস ও দ্য নিউ নেশন। গ্রুপ ‘এইচ’: যমুনা টিভি, এটিএন নিউজ, যুগান্তর, এটিএন বাংলা, বিটিভি ও জাগোনিউজ২৪.কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ