স্নায়বিক রোগ ও চলাচলজনিত সমস্যা নিয়ে জনসচেতনতা বাড়াতে আগামীকাল পালিত হচ্ছে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস।
দিবসটির উদ্দেশ্য রোগীদের প্রতি সহমর্মিতা তৈরি করা আর সময়মতো চিকিৎসা নিতে মানুষকে উৎসাহিত করা। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আপনার ধারণার চেয়েও বেশি প্রচলিত’।
মুভমেন্ট ডিসঅর্ডার এক ধরনের স্নায়বিক সমস্যা, যা শরীরের স্বাভাবিক নড়াচড়া নিয়ন্ত্রণে বাধা দেয়। ধীরগতির নড়াচড়া, কাঁপুনি কিংবা অনৈচ্ছিক নড়াচড়া এর লক্ষণ হতে পারে। ঘুমের সমস্যা, কথা বলা ও গিলতে অসুবিধা, স্মৃতিভ্রম আর কোষ্ঠকাঠিন্যের মতো উপসর্গও দেখা দিতে পারে।
দিবসটি উপলক্ষে আগামীকাল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।