1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ফারাক্কার একতরফা প্রভাবে মরুকরণ ঝুঁকিতে দেশের বিস্তীর্ণ এলাকা’ চুয়াডাঙ্গা বার নির্বাচনে বিএনপিপন্থি ও স্বতন্ত্রদের প্রধান্য জয়ের ছন্দে সিটি ও ব্রাদার্স মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখবে বিসিবি কাস্টমস ও এনবিআর নিয়ে বিদেশেও প্রশ্নের মুখে পড়তে হয়: অর্থমন্ত্রী মুসলিম বিশ্বের ও নতুন আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: ইউজিসি চেয়ারম্যান সিলেটে এম এ মালিক এমপির বাসায় পেট্রলবোমা নিক্ষেপ পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪ মিয়ানমারে গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০

মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখবে বিসিবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

দেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারি মুশফিকুর রহিমের নামে করার ব্যাপারেও আলোচনা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশের ক্রিকেটে ১৫ নম্বর মানেই মুশফিকুর রহিম। তার অবসরের পরও সেই সত্যিটা বদলাবে না। কারণ, ভবিষ্যতে এই জার্সি গায়ে চাপানোর সুযোগ থাকছে না আর কারও।

কিংবদন্তি কোনো খেলোয়াড়ের সম্মানে জার্সি তুলে রাখার নজির ফুটবল ইতিহাসে বেশ কিছুই আছে। অন্যান্য খেলাতেও আছে কিছু উদাহরণ। বাংলাদেশের ক্রিকেটে এমন কিছু আগে দেখা যায়নি। এবার মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি রাঙাতে দেশের ক্রিকেটে ব্যতিক্রমী সেই উদ্যোগ নিচ্ছে বিসিবি। সাবেক এই অধিনায়কের শেষ ম্যাচে তার সঙ্গে অবসরে পাঠানো হবে ১৫ নম্বর জার্সিটিও।

আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে ব্যাট-প্যাড তুলে রাখবেন মুশফিক। দীর্ঘ ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারি তার নামে করার ভাবনাও রয়েছে বোর্ডের। তবে এটির জন্য অনুমতি লাগবে জাতীয় ক্রীড়া পরিষদের।

মিরপুরে শনিবার বিসিবি পরিচালনা পর্ষদের সভার পর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বোর্ড প্রধান তামিম ইকবাল। দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সফলতম ব্যাটসম্যানের বিদায় রাঙাতে নানা পরিকল্পনার কথাও বলেন বিসিবি সভাপতি।

সেই ভাবনা থেকেই বোর্ডসভায় মুশফিকের জার্সি নম্বর তুলে রাখার প্রস্তাব দেন তামিম। অন্যান্য বোর্ড পরিচালকরাও তাতে সম্মতি দেন। সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত না হলেও তা নিশ্চিতভাবেই হবে ধরে নেওয়া যায়।

সভায় উপস্থিত একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে এই খবর। মুশফিকের বিদায়ী টেস্টের আগেই সব আনুষ্ঠানিকতা সেরে এই বিষয়ে ঘোষণা দেবে বিসিবি।

মিরপুর স্টেডিয়ামের যেকোন একটি গ্যালারি মুশফিকের নামে নামকরণের ব্যাপারেও ভাবনা চূড়ান্ত বিসিবির। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তাদের।

কারণ স্টেডিয়ামটি মূলত জাতীয় ক্রীড়া পরিষদের স্থাপনা। তাই কারও নামে গ্যালারির নামকরণের আগে এনএসসির অনুমোদন নিতে হবে বিসিবির। সেসব আনুষ্ঠানিকতা হয়ে গেলে দেশের প্রধান ক্রিকেট ভেন্যুতে স্থায়ীভাবে যুক্ত হয়ে যাবে মুশফিকের নাম।

সব ঠিক থাকলে মিরপুরে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। ওই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মুশফিক।

সন্ধ্যায় বিসিবি সভাপতির ঘোষণার পর রাতে সামাজিক মাধ্যমে নিজের ভাবনা জানান মুশফিক নিজেও। দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি অনেকের প্রতি।

“আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।

“আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।”

বিদায়ের ঘোষণার দিনে মুশফিকের বার্তা আছে ক্রিকেট অনুসারীদের জন্যও।

“জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি।

“আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।

আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।”

মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে

পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র

সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?

বাংলাদেশের ইতিহাসের মালিকানা দিল্লি কিংবা ইসলামাবাদের নয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ