1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে এম এ মালিক এমপির বাসায় পেট্রলবোমা নিক্ষেপ পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪ মিয়ানমারে গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০ সুন্দরগঞ্জে যুবলীগ নেতা বিপ্লবসহ দু’জনকে ধরে পুলিশে সোপর্দ ‘শেখ হাসিনার ফেরার অপরাজনীতির শিকার আওয়ামী লীগের সাধারণ কর্মীরা’ ইতালিতে বাঁধনের ওপর হামলা: তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪ বৈবাহিক ধর্ষণে অপরাধ দেখে না বাংলাদেশ-ভারত-আফগানিস্তান, অরক্ষিত কোটি নারী বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলছে না বাস

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপের অভিযোগ উঠেছে।

আজ শনিবার রাত ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ছাত্রদল নেতা-কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নাশকতার প্রতিবাদে আজ রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভবনের ওপর থেকে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ইটের খোয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের শরীরে আঘাত করে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হয়নি।

মুক্তিযোদ্ধা মার্কেটের ওপর থেকে এই ককটেল নিক্ষেপের ঘটনাটি বুঝতে পেরে মার্কেটটি ঘিরে ফেলে সন্দেহভাজন চারজন দুর্বৃত্তকে আটকে রাখের তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা গিয়ে তাঁদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারা দেশে নাশকতা চালাচ্ছে। এর প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল করার সময় আমাদের ওপর ককটেল আর খোয়া নিক্ষেপ করা হয়। আমরা তাৎক্ষণিক সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নতুন নয়। আমরা রাজপথে ছিলাম, থাকব।’

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয়েছে। তাদের নাম-পরিচয় ও সেখানে তাদের অবস্থান, এ ঘটনায় তারা জড়িত কি না, সব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ