1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভূমি কার্যালয়ে হয়রানি বন্ধে অটোমেশনে জোর দিলেন মন্ত্রী রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ মোল্লাহাটে বিএনপি- আ. লীগের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া টেস্টে বাংলাদেশের রেকর্ডের রাজা মুশফিক, বিদায়ের আগে যত কীর্তি শেষ দুই বলে ছক্কা-চারে ‘টাই’, সুপার ওভারে শেষ বলে ছক্কায় জয় বাঙ্গরাকে উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ধর্মমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি বিশ্ব ঘুরে ঢাকায় রফিক আজমের ‘ওল্ড ঢাকা-নিউ স্টোরি’ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত

ভূমি কার্যালয়ে হয়রানি বন্ধে অটোমেশনে জোর দিলেন মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

শনিবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে প্রযুক্তিনির্ভর অটোমেশন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণ’ বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে বহু পরিবার নিঃস্ব হচ্ছে। সাধারণ মানুষ যেন ভূমি কার্যালয়ে গিয়ে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো অসহায় কৃষক বা সাধারণ মানুষ যেন ন্যায্য ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, সে দায়িত্ব কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। ইউএনও, এসিল্যান্ডসহ মাঠপর্যায়ের কর্মকর্তাদের মানবিক আচরণ করতে হবে। ভূমিদস্যুদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।

ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, এর মাধ্যমে ভবিষ্যতে জনগণের জন্য নিরাপদ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা সম্ভব হবে। দায়িত্ব পালনে ভুল হলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতাও কর্মকর্তাদের থাকতে হবে।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার এবং ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে।

ইউএনডিপি প্রতিনিধি সোনালী দয়ারত্নে বলেন, দেশের ৬৪টি জেলায় প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত যাচাই প্রক্রিয়া ও ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে এ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ভূমির তথ্য ডিজিটাইজ করার পাশাপাশি সেগুলোর নির্ভুলতা যাচাই ও নিয়মিত হালনাগাদ করা জরুরি। এ জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয় ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে

পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র

সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?

বাংলাদেশের ইতিহাসের মালিকানা দিল্লি কিংবা ইসলামাবাদের নয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ