1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ সিলেটে এমপির বাড়িতে পেট্রলবোমা, ‘মারা গেলে বা গুম হলে আওয়ামী লীগ দায়ী’ রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক বিচার ও রাজনৈতিক মীমাংসাই সংঘাত এড়ানোর পথ: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মজুরির বাড়তি ব্যয় পোশাকশিল্পের ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহ্বান বিজিবিএর নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধনের পরিকল্পনা ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী এলএনজি আমদানিতে ছয় মাসে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

এমটিনিউজ ডেস্ক : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলি এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির টিনের চালে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় বাড়িতেই ছিলেন এমএ মালেক। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা।

দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমএ মালেক বলেন, বাইরে থেকে এসে শুধু শুতে গেছি। হঠাৎ শুনি বিকট শব্দ। আল্লাহ বাঁচাইছে। ফায়ার এক্সটিংগুইশার থাকার কারণে রক্ষা পেয়েছি। না হলে তো বাড়ি এক মিনিটের মধ্যে শেষ হয়ে যেত।

তিনি জানান, বিকট শব্দ শুনে বাড়ির দুজন নিরাপত্তাকর্মী দৌড়ে বাইরে যান। তারা দেখতে পান, একটি পিকআপে করে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাচ্ছে। এ সময় বাড়িতে আগুন ধরে যায়। পরে নিরাপত্তাকর্মীসহ তিনজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান এমএ মালেক।

তিনি বলেন, একটা মানসিক ক্ষতি হয়েছে। এখন এই বাড়িতে থাকতে হলে কেউ ভয় পাবে। আমার ওয়াইফ তো গতকাল থেকে একধরনের ডিপ্রেশনে চলে গেছে। এটা একটা মানসিক অশান্তি। লাইফের রিস্ক তো আছেই।

রাজনীতিতে ঝুঁকি থাকবেই উল্লেখ করে তিনি বলেন, তাদের (আওয়ামী লীগের) এটা অতীত হিস্ট্রি আছে। তারা লন্ডনে কয়েকবার অ্যাটাক করেছে আমার ওপর। রাশিয়ান হিটম্যান দিয়েও মারতে চেয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, বাড়ির সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়েছে। ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, রাত আড়াইটা থেকে ৩টার দিকে একটি পিকআপে করে একদল দুর্বৃত্ত এসে বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন জানান, শনিবার ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাড়ির বাইরে থেকে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে বাড়ির নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ