1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ সিলেটে এমপির বাড়িতে পেট্রলবোমা, ‘মারা গেলে বা গুম হলে আওয়ামী লীগ দায়ী’ রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক বিচার ও রাজনৈতিক মীমাংসাই সংঘাত এড়ানোর পথ: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মজুরির বাড়তি ব্যয় পোশাকশিল্পের ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহ্বান বিজিবিএর নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধনের পরিকল্পনা ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী এলএনজি আমদানিতে ছয় মাসে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের (অডিটর) ওপর বাহ্যিক কোনো নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের পরিবর্তে পেশাগত ‘স্ব-নিয়ন্ত্রণ’ বা সেলফ-রেগুলেশন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত একেবারে শেষ ধাপে বা শেষ অবলম্বন হিসেবে।

শনিবার রাজধানীর গুলশানে হোটেল র‍্যাডিসন ব্লুতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্টস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যেকোনো প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কোনোভাবেই চাপিয়ে দেওয়া বা জোরপূর্বক করানো উচিত নয়। হিসাবরক্ষক ও অডিটররা নিজেরাই নিজেদের পেশাগত আচরণবিধি ও নৈতিক মানদণ্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আপনারা যদি নিজেরাই স্ব-নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলেন এবং আইসিএবি একটি সংস্থা হিসেবে স্ব-নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করে, তবে সরকার, আয়কর বিভাগ কিংবা এনবিআরের (NBR) হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি উন্নত জাতি হিসেবে আমরা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে চাই। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে হিসাবরক্ষণ ও নিরীক্ষা ব্যবস্থাও বিকশিত হচ্ছে। এই অগ্রযাত্রায় হিসাবরক্ষকরা একদম সামনের সারিতে ও কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কারণ, আপনাদের একটি আর্থিক প্রতিবেদনের ওপর আমানতকারী, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং কর পরিশোধসহ অর্থনীতির অনেক কিছু নির্ভর করে।

আমির খসরু বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতির কারণে নিয়ম না মানার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। স্বচ্ছতা ও কমপ্লায়েন্সের পুরো ইকোসিস্টেম বা সার্বিক ব্যবস্থাটিকেই সচল, কার্যকর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে, যাতে হিসাবরক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ থাকে।

অর্থমন্ত্রী অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান এবং কঠোর মানদণ্ডের ভিত্তিতে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে বাছাই করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুরস্কারের জন্য সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করা অত্যন্ত জরুরি, কারণ এই স্বীকৃতির মাধ্যমেই বাজারে ইতিবাচক ও সঠিক বার্তা পৌঁছায়।

অনুষ্ঠানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB)-এর চেয়ারম্যান সাব্বির আহমেদ, এফসিএর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ খান, চেয়ারম্যান, বিএসইসি। এ ছাড়া আইসিএবির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ