1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ সিলেটে এমপির বাড়িতে পেট্রলবোমা, ‘মারা গেলে বা গুম হলে আওয়ামী লীগ দায়ী’ রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক বিচার ও রাজনৈতিক মীমাংসাই সংঘাত এড়ানোর পথ: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মজুরির বাড়তি ব্যয় পোশাকশিল্পের ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহ্বান বিজিবিএর নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধনের পরিকল্পনা ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী এলএনজি আমদানিতে ছয় মাসে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

বিচার ও রাজনৈতিক মীমাংসাই সংঘাত এড়ানোর পথ: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

জুলাই গণঅভ্যুত্থানের সময়ের প্রাণহানির ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার এবং বিবদমান সব পক্ষের মধ্যে অতি দ্রুত রাজনৈতিক মীমাংসা (রিকনসিলিয়েশন) জরুরি বলে মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

তা না হলে দেশের জাতীয় রাজনীতি রাষ্ট্রের জন্য এক নিরন্তর ঝুঁকির কারণ হয়ে উঠবে বলে সতর্ক করেছে সংগঠনটি।

আজ শনিবার এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতার সমন্বয় ঘটানোই এখন বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জুলাই হত্যাকাণ্ডের সাজা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক মীমাংসা না হলে সংঘাত এড়ানো যাবে না।

বিবৃতিতে বলা হয়, দেশে নির্বাচিত সরকার থাকলেও গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়নি। নির্বাহী আদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ রাখা, ঢালাও মামলা ও গ্রেপ্তার-বাণিজ্য এবং দল নিষিদ্ধের জন্য সংবিধান সংশোধনের হুমকি ঝুঁকিপূর্ণ বাস্তবতা তৈরি করেছে। অন্যদিকে, জুলাইয়ের অপরাধের জন্য ক্ষমা না চেয়ে নিষিদ্ধ থাকার সুযোগ নিয়ে আওয়ামী লীগের চিরাচরিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের পথ বেছে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষক নেটওয়ার্ক।

বিবৃতিতে অভিযোগ করা হয়, বিগত অন্তর্বর্তী সরকারের সময় থেকে আওয়ামী আমলের মতো ‘ট্যাগিং’ ও ‘মব’ সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আওয়ামী ট্যাগ দিয়ে লাঞ্ছিত করা, তালিকা তৈরি, ক্লাসে অবাঞ্ছিত ও দায়িত্ব থেকে অপসারণ করা হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা ও আনিছা পারভীন জলীকে সাইবার আক্রমণ ও হেনস্তার নিন্দা জানানো হয় বিবৃতিতে। এ ছাড়া অধ্যাপক আনু মুহাম্মদ, সামিনা লুৎফা, গীতি আরা নাসরীন, কামরুল হাসান মামুন, তানজীমউদ্দীন খান, কাজলী শেহরীন ইসলাম ও আ-আল মামুনসহ শিক্ষক ও নাগরিকদের ওপর ক্রমাগত সাইবার আক্রমণ, হুমকি ও লাঞ্ছনার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শিক্ষক নেটওয়ার্ক মনে করে, সংঘাত, মামলা, হামলা ও ট্যাগিংয়ের রাজনীতি কোনো পথ হতে পারে না। জুলাইয়ের ঘটনার দ্রুত ও ন্যায্য বিচার, সব পক্ষের রাজনৈতিক মীমাংসা এবং গণতান্ত্রিক সহিষ্ণুতার পথনকশা বাস্তবায়নই দেশকে সর্বজনীনভাবে শান্ত করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ