1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

রাজশাহীতে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মাহফিলে পকেটমারির আশঙ্কায় গোয়েন্দা নজরদারি চালিয়ে ৩৭ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। তাদের বিরুদ্ধে পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান মো. গাজিউর রহমান। তিনি জানালেন, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার কথা রয়েছে। এ ধরনের বড় জমায়েতে পকেটমারির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের আশঙ্কা ছিল। এ কারণে আগে থেকেই গোয়েন্দা নজরদারি চালানো হয়। নজরদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৭ নারীকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। আজ শনিবার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত এ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট ইসলামি আলোচক মিজানুর রহমানের। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ