1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভূমি কার্যালয়ে হয়রানি বন্ধে অটোমেশনে জোর দিলেন মন্ত্রী রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ মোল্লাহাটে বিএনপি- আ. লীগের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া টেস্টে বাংলাদেশের রেকর্ডের রাজা মুশফিক, বিদায়ের আগে যত কীর্তি শেষ দুই বলে ছক্কা-চারে ‘টাই’, সুপার ওভারে শেষ বলে ছক্কায় জয় বাঙ্গরাকে উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ধর্মমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি বিশ্ব ঘুরে ঢাকায় রফিক আজমের ‘ওল্ড ঢাকা-নিউ স্টোরি’ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত

‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

বিএনপি আবার পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে ২০২৪ সালের বিপ্লবের মধ্য দিয়ে জেগে ওঠা নতুন শক্তিই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, বিএনপি যদি আবার তাদের সেই পুরোনো সুবিধাবাদী পন্থার রাজনীতির দিকে যায়, এবার আর বিএনপি নয়, এবার আমরা ২৪-এর জেগে ওঠা নতুন শক্তি আগামীর বাংলাদেশ পরিচালনা করব, ইনশাআল্লাহ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শহীদ আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমীরে শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী।

সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, বাহাত্তরপন্থী না আপনারা চব্বিশপন্থী? আগে আপনার কেবলা ঠিক করেন। আপনারা যদি বাহাত্তরপন্থী হন, শেখ হাসিনা গেছে যেই পথে, বাহাত্তরপন্থী বাংলাদেশের সমস্ত অপশক্তি যাবে সেই পথে।

জুলাই বিপ্লবের অভিপ্রায় ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এসব বিষয়ে বিএনপি ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের স্বার্থে তারা স্বেচ্ছায় দলটির পাশে দাঁড়াবেন বলেও জানান।

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি যদি বাবার আদর্শ ও রক্তের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, তাহলে ঐক্যের আহ্বান জানানোর প্রয়োজন হবে না। দলমত-নির্বিশেষে দেশপ্রেমিক মানুষই তাদের সহযোগিতা করবে।

বিএনপির ওপর দীর্ঘদিনের রাজনৈতিক নির্ভরশীলতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০২৪ সালের বিপ্লবের আগে প্রায় ৫০ বছর ধরে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিকল্প হিসেবে জনগণ বিএনপির ওপর নির্ভর করত। তবে ২৪-এর বিপ্লব দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। ফলে কোনো দল পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে জনগণ বিকল্প শক্তির নেতৃত্বে দেশ পরিচালনার পথ বেছে নেবে।

বক্তব্যের শেষ পর্যায়ে দলমত-নির্বিশেষে দেশের সব মানুষকে নতুন বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র মুহাম্মদ রাশেদ প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন এবং এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান।

সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ