1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে এম এ মালিক এমপির বাসায় পেট্রলবোমা নিক্ষেপ পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪ মিয়ানমারে গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০ সুন্দরগঞ্জে যুবলীগ নেতা বিপ্লবসহ দু’জনকে ধরে পুলিশে সোপর্দ ‘শেখ হাসিনার ফেরার অপরাজনীতির শিকার আওয়ামী লীগের সাধারণ কর্মীরা’ ইতালিতে বাঁধনের ওপর হামলা: তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪ বৈবাহিক ধর্ষণে অপরাধ দেখে না বাংলাদেশ-ভারত-আফগানিস্তান, অরক্ষিত কোটি নারী বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলছে না বাস

‘শেখ হাসিনার ফেরার অপরাজনীতির শিকার আওয়ামী লীগের সাধারণ কর্মীরা’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে রাজনৈতিক নাটক সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার এই অপরাজনীতির শিকার হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগ দেড় যুগ ধরে দেশের মানুষের অর্থ লুট করে অর্থনীতি ধ্বংস করেছে। এখন সেই লুটের অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দলটি। দেশের গণতান্ত্রিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী এখন বিরোধী দলে রয়েছে। দেশে একটি গণতান্ত্রিক ধারা চালু হয়েছে। এই ধারাকে এগিয়ে নিতে তারেক রহমান দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদাহরণ হিসেবে গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরেন দুলু। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ জামায়াতের নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করে সাতক্ষীরা দখল করেছিল। বিএনপি চাইলেও গোপালগঞ্জে একই ধরনের কঠোর অবস্থান নিতে পারত। কিন্তু বিএনপি সন্ত্রাস ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। এ কারণে গোপালগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেয়নি দলটি। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে দুলু বলেন, ডিসেম্বরে দেশে ফেরার যে নাটক সাজানো হচ্ছে, তার শিকার হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা। তিনি দাবি করেন, শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। আওয়ামী লীগ আর কখনো দেশের ক্ষমতায় ফিরতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বিজয় দিবসকে সামনে রেখে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন দুলু। এ ধরনের তৎপরতা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ