1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে এম এ মালিক এমপির বাসায় পেট্রলবোমা নিক্ষেপ পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪ মিয়ানমারে গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০ সুন্দরগঞ্জে যুবলীগ নেতা বিপ্লবসহ দু’জনকে ধরে পুলিশে সোপর্দ ‘শেখ হাসিনার ফেরার অপরাজনীতির শিকার আওয়ামী লীগের সাধারণ কর্মীরা’ ইতালিতে বাঁধনের ওপর হামলা: তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪ বৈবাহিক ধর্ষণে অপরাধ দেখে না বাংলাদেশ-ভারত-আফগানিস্তান, অরক্ষিত কোটি নারী বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলছে না বাস

সুন্দরগঞ্জে যুবলীগ নেতা বিপ্লবসহ দু’জনকে ধরে পুলিশে সোপর্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় নেতৃত্ব দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল।

শনিবার বিকেলে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেলের নেতৃত্বে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুর মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়।

মশিউর রহমান বিপ্লব সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুল্লাহর ছেলে। বিপ্লব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী যুবলীগের সদস্য।

অন্যদিকে, আব্দুল্লাহ আল কাফি ছাত্রলীগের নেতা। তিনি উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।

জানা যায়, শনিবার বিকেলে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুতে ঘুরতে যান। এ সময় সেতুতে বিপ্লব ও ছাত্রলীগ নেতা কাফিকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, যুবলীগ নেতা মশিউর রহমান বিপ্লব এবং তার সহযোগী কাফিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি নেতারা। বিপ্লবের নামে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ