1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড ২৮ ছক্কায় ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

ঢাকাসহ ৮ জেলায় মোতায়েন ৯৮ প্লাটুন বিজিবি, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্য জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন থাকবে ২ ব্যাটালিয়ন বিজিবি। এ সব জেলায় বিজিবি ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি চালাবে।

আজ সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ