1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড ২৮ ছক্কায় ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত সংস্কারের রূপরেখা জানাল বাংলাদেশ ব্যাংক নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি

জিটিএ সিক্স কিনতে অনলাইনে অর্থ সংগ্রহের হিড়িক ব্রিটিশ গেইমারদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

অনলাইন পেইজে গেইমটি কেনার পাশাপাশি তা খেলার জন্য প্রয়োজনীয় কনসোল কেনার অর্থ জোগাড় করতে মানুষের সাহায্য চেয়েছেন ব্রিটিশ গেইমাররা।

গেইমটির মুক্তি বড় এক বাণিজ্যিক ঘটনায় পরিণত হয়েছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গ্র্যান্ড থেফট অটো বা জিটিএ সিক্স মুক্তির এই সময়ে গেইম ও কনসোল কেনার অর্থ জোগাড় করতে শত শত ব্রিটিশ গেইমার অনলাইনে উঁকি দিচ্ছেন অর্থের খোঁজে।

তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম ‘গোফান্ডমি’ বলেছে, গেইমটি বাজারে আসার আগের এক মাসে তাদের প্ল্যাটফর্মে ৪৬০টিরও বেশি তহবিল সংগ্রহের পেইজ খোলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, এসব প্লাটফর্মে গেইমটি কেনার পাশাপাশি তা খেলার জন্য প্রয়োজনীয় কনসোল কেনার অর্থ জোগাড় করতে মানুষের সাহায্য চেয়েছেন তারা।

রকস্টারের এই সিরিজের আগের পর্বটি মুক্তির ১৩ বছর পর বৃহস্পতিবার মধ্যরাতে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের জন্য নতুন গেইমটি উন্মুক্ত হয়।

গেইমটি মুক্তির দিনের আগেই এ ধরনের ডজনখানেক আবেদনে অনুদান জমা পড়ে, যার পরিমাণ ৫ পাউন্ড থেকে শুরু করে ৪০০ পাউন্ড পর্যন্ত ছিল।

হ্যাম্পশায়ারের ইথান নামের এক তহবিল সংগ্রহকারী ‘পিএস৫’ কেনার জন্য ৪৮৪ পাউন্ড সংগ্রহ করেছেন।

তিনি বলেছেন, তিনি ‘কাউকে চাপ দিচ্ছেন না’ এবং পেইজটি যারা পড়ছেন তাদের ‘আরও গুরুত্বপূর্ণ কোনো খাতে’ অনুদান দেওয়ার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।

“আমি একজন তরুণ শিক্ষার্থী ও জিটিএ সিক্স মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে খেলার জন্য একটি পিএস৫ হাতে পেতে খুব ইচ্ছুক।

“আপনাদের মনোযোগ ও যে কোনো ধরনের সহায়তার জন্য অনেক ধন্যবাদ।

“আপনার সামর্থ্য থাকলেই কেবল অনুদান দিন, তা না হলে অনুগ্রহ করে এর বদলে আরও গুরুত্বপূর্ণ কোনো খাতে দান করার কথা ভাবুন। আমি সাহায্য চাইছি, তবে কাউকে চাপ দিচ্ছি না; এটা কোনো অত্যাবশ্যকীয় বিষয় নয়, আর সত্যি বলতে বন্ধুদের সঙ্গে নিছক মজা হিসেবেই এর শুরু হয়েছিল।”

‘স্টোক-অন-ট্রেন্ট’-এর তামিলোর ট্যামজি সোনোইকি একটি পিএস৫ কেনার জন্য ৪০৫ পাউন্ড সংগ্রহ করেছেন।

নিজের পেইজে তিনি লিখেছেন, “আমি কোনো প্রাসাদ, ল্যাম্বরগিনি বা দুবাইয়ে ছুটি কাটানোর আবদার করছি না। আমি কেবল নতুন জিটিএ সিক্স আসার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রজন্মের গেইমিং অভিজ্ঞতা নেওয়ার সুযোগটুকু চাইছি।

“যত ক্ষুদ্রই হোক না কেন, প্রতিটি অনুদান আমাকে আজীবনের এই স্বপ্ন পূরণের এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে।

“জিটিএ সিক্স আসার আগে এক ভাইকে আরও উন্নত গ্রাফিক্স, দ্রুত লোডিং স্ক্রিন ও ১২০ এফপিএস দেখার সুযোগ করে দিতে অনুগ্রহ করে সাহায্য করুন।”

তবে সব আবেদনেই যে এমন সাড়া মিলছে তা নয়।

গেইমটির মুক্তিকে ইতিহাসের সবচেয়ে বড় বিনোদনমূলক মুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ছবি: রয়টার্স

কম সফল আবেদনগুলোর মধ্যে পুলের এক বাবার আবেদনও ছিল, যিনি তার ‘রাত ২টায় শিশুকে খাওয়ানোর সিমুলেটর’-এর জন্য ৭০ পাউন্ড চেয়েছিলেন।

গোফান্ডমির একজন মুখপাত্র বলেছেন, “গোফান্ডমিতে নানাভাবে মানুষের উদারতা ফুটে ওঠে ও দীর্ঘ প্রতীক্ষার পর কিছু ভক্তকে তাদের পছন্দের গেইমটি হাতে পেতে সেই মানসিকতা সাহায্য করছে দেখে ভালো লাগছে।

“জীবনের কঠিনতম মুহূর্তগুলোর পাশাপাশি মানুষ হালকা বা আনন্দের মুহূর্তেও গোফান্ডমির শরণাপন্ন হয়।

“দিনশেষে কোন উদ্যোগকে সমর্থন করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার দাতাদের ওপরই।”

গেইমটির মুক্তি বড় এক বাণিজ্যিক ঘটনায় পরিণত হয়েছে। মুক্তির পর থেকে ‘জিটিএ সিক্স’ প্রায় ২০০ কোটি পাউন্ড আয় করেছে ও এটাকে ইতিহাসের সবচেয়ে বড় বিনোদনমূলক মুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘সেন্সর টাওয়ার’-এর হিসাব অনুসারে, গেইমটির প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রির পরিমাণ ৩ কোটি ২৫ লাখ ইউনিট ছাড়িয়েছে, যা থেকে আয় হয়েছে আনুমানিক ৩৮০ কোটি ডলার।

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

তৌফিক ভাই: এক জীবনে দ্বিতীয়বার বাবা হারানোর শূন্যতা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ