1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

ছবি তোলাকে কেন্দ্র করে মেজাজ হারালেন রিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩০ Time View

কয়েক মাস আগেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় অব্যাহতি পেয়েছিলেন। ভেবেছিলেন, চিরকালের মতো নিষ্পত্তি হয়েছে। কিন্তু ফের মুম্বই আদালতের তরফে নোটিশ পাঠানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। তবে এই নোটিশ তিনি পেয়েছেন নিজের করা একটি অভিযোগের ভিত্তিতেই।


ফের আদালতের নোটিশ পাওয়ার কয়েক দিনের মধ্যে প্রকাশ্যে মেজাজ হারালেন রিয়া। প্রাথমিকভাবে ফটোজার্নালিস্টদের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হন রিয়া। কিন্তু তার পরে অভিনেত্রীর পিছু নেন তারা। আর তাতেই বেশ চটে যান রিয়া।


কিছুটা উঁচু গলায় তিনি বলেন, “আর আমার পিছনে আসবেন না। একবার ছবি তোলা হয়ে গেছে। এবার বিদায় দিন।”


রিয়ার এই আচরণ নেটিজেনদের অনেকেই ভালভাবে নেননি। এক নেটিজেন ফটোজার্নালিস্টদের উদ্দেশে লেখেন, “আপনাদের কি এতই খারাপ দিন এল যে এর পিছু নিতে হচ্ছে! কেন যে আপনারা সব জায়গায় এই ভাবে চলে যান?” 


সুশান্তের মৃত্যুর পর তার দুই বোন প্রিয়াঙ্কা সিং এবং মিতু সিংয়ের পাশাপাশি চিকিৎসক তরুণ নাথু রামের বিরুদ্ধে অভিযোগ জানান রিয়া। অভিনেত্রীর অভিযোগ ছিল, সুশান্তকে তারা চিকিৎসকের তদারকি ছাড়াই ওষুধ সংগ্রহে সহায়তা করতেন। 


রিয়া দাবি করেছিলেন, সুশান্ত বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। অভিনেতার দিদিরা প্রায়ই তার ওষুধ বন্ধ করে দিতেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন, অভিনেতার বোন সুশান্তের মানসিক অবস্থার কথা জানা সত্ত্বেও টেক্সট মেসেজের মাধ্যমে তার জন্য ওষুধের ব্যবস্থা করতেন। অনেক সময় নাকি প্রেসক্রিপশন জালও করতেন সুশান্তের দুই দিদি। 


রিয়ার এই অভিযোগের ভিত্তিতেই নোটিশ জারি হয়েছে। মুম্বাই আদালতের সেই নোটিশে দাবি করা হয়েছে, রিয়া যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তাদের বিরুদ্ধে কোনও প্রামাণ্য তথ্য মেলেনি। সূত্র: আনন্দবাজার


Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ