1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে: চিফ প্রসিকিউটর আড়াই যুগেও আলোর মুখ দেখেনি খানজাহান আলী বিমানবন্দর রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটককে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনায় এবার আওয়ামী লীগনেতাকে গুলি করে হত্যা হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম প্লেস্টেশন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ সিলেট থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ শীর্ষ করপোরেট নির্বাহী নামফলকে স্ত্রীর নাম নিয়ে বিতর্ক, সমালোচনায় উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের (এএফএ-AFA International) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

সোমবার (২৩ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের (এএফএ) একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়টি সফর করেন।

সফরে এএফএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর মারিও মার্টিন তুলা। ডিআইইউর পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের যৌথ উদ্যোগে এ সফরের আয়োজন করা হয়।

সফরের শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ও প্রতিনিধিদলকে স্বাগত জানায়। পরে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে এক সৌজন্য বৈঠকে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতার ক্ষেত্র এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সফরের অন্যতম আকর্ষণ ছিল ডিআইইউর শিক্ষার্থীদের সঙ্গে এএফএর প্রতিনিধিদলের বিশেষ মতবিনিময় পর্ব। এতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের গৌরবময় ঐতিহ্য, দেশটির ফুটবলের ইতিহাস এবং বাংলাদেশের মানুষের সঙ্গে আর্জেন্টিনা ফুটবলের আবেগঘন সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীরা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি আর্জেন্টিনা দলের প্রতি নিজেদের ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরেন।

মতবিনিময় অনুষ্ঠানে এএফএর কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর মারিও মার্টিন তুলা বলেন, আর্জেন্টিনা থেকে ঢাকার দূরত্ব ১৬ হাজার কিলোমিটারেরও বেশি হলেও বাংলাদেশের মানুষের, বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও নিঃশর্ত সমর্থন তাদের গভীরভাবে স্পর্শ করেছে। তিনি আর্জেন্টিনা ফুটবলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশের মানুষের এই ভালোবাসা ও সমর্থনের স্বীকৃতিস্বরূপ এএফএর পক্ষ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেওয়া হয়।

এছাড়া সফরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়দের নিয়ে একটি বিশেষ ‘ফুটবল ক্লিনিক’ পরিচালনা করেন এএফএর প্রতিনিধিদলের সদস্যরা। এতে খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষণ, খেলার কৌশল ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। পাশাপাশি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও এএফএর আন্তর্জাতিক প্রতিনিধিদলের এ সফর বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ডিআইইউ ও এএফএর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, ক্রীড়া উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ