1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

‘আমি বিকিনি পরব, কার বাবার কী যায় আসে?’ ট্রোলের জবাবে অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পোশাক-পরিচ্ছদ, সবকিছু নিয়েই দর্শকদের আগ্রহের শেষ নেই। তারা কী খাচ্ছেন, কী পরছেন কিংবা কোথায় যাচ্ছেন, সবকিছুই যেন ভক্ত ও নেটিজেনদের নজরে থাকে। প্রশংসার পাশাপাশি তাই প্রায়ই সমালোচনা ও ট্রোলিংয়ের শিকার হতে হয় তারকাদের। এবার পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়ে সরাসরি জবাব দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভদোরিয়া। হিন্দি টেলিভিশন ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতী চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি বিকিনি পরার কারণে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েন। তার পোশাক নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য করেন অনেকে। আরও পড়ুন এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই! ১৪ নভেম্বর ২০২৬ তবে ব্যক্তিগত পোশাক নিয়ে এমন সমালোচনায় চুপ থাকেননি সোনারিকা। ট্রোলারদের উদ্দেশে কড়া জবাব দিয়ে তিনি বলেন, আমি বিকিনি পরব, কার বাবার কী যায় আসে? তার এই বক্তব্যে স্পষ্ট, অন্যের সমালোচনার কারণে নিজের পোশাক কিংবা পছন্দ পরিবর্তন করতে রাজি নন তিনি। সোনারিকার এমন স্পষ্ট অবস্থানের পর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একটি অংশ তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। তাঁদের মতে, একজন নারী কী পোশাক পরবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে অন্যের কটাক্ষ বা আপত্তি জানানোর অধিকার নেই। প্রসঙ্গত, ২০১১ সালে ‘তুম দে না সাথ মেরা’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় সোনারিকার। তবে ‘দেবো কে দেব মহাদেব’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ধারাবাহিকটিতে পার্বতী চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি। আরও পড়ুন গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু ১৪ নভেম্বর ২০২৬ টেলিভিশনের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও অভিনয় করেছেন সোনারিকা। তাঁর অভিনীত তেলেগু সিনেমার মধ্যে রয়েছে ‘জাদুগাড়ু’ ও ‘ইডো রকম আডো রকম’। পরবর্তী সময়ে ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত’ এবং ‘ইশক মে মরজাওয়াঁ’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ